Joshua 8:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি হাত বিস্তার করার সঙ্গে সঙ্গে গোপনে স্থাপিত সৈন্যদল অমনি স্বস্থান থেকে উঠে বেগে গমন করলো ও নগরে প্রবেশ করে তা অধিকার করলো এবং দ্রুত নগরে আগুন লাগিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তা করামাত্রই, ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা তাড়াতাড়ি তাদের অবস্থান থেকে উঠে এসে সামনের দিকে দৌড়ে গেল। তারা নগরে প্রবেশ করে তার দখল নিল এবং তাড়াতাড়ি তাতে আগুন ধরিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি হস্ত বিস্তার করিবামাত্র গোপনে স্থিত সৈন্যদল অমনি স্বস্থান হইতে উঠিয়া বেগে গমন করিল, ও নগরে প্রবেশ করিয়া তাহা হস্তগত করিল, এবং শীঘ্র করিয়া নগরে আগুন লাগাইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি হস্ত বিস্তার করিবামাত্র গোপনে স্থিত সৈন্যদল অমনি স্বস্থান হইতে উঠিয়া বেগে গমন করিল, ও নগরে প্রবেশ করিয়া তাহা হস্তগত করিল, এবং শীঘ্র করিয়া নগরে আগুন লাগাইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সংগে সংগে লুকিয়ে থাকা সেই সৈন্যেরা তাদের জায়গা থেকে তাড়াতাড়ি উঠে শহরের দিকে দৌড়ে গেল। তারা সেখানে ঢুকে তা দখল করে নিল এবং অল্প সময়ের মধ্যেই শহরে আগুন ধরিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সংগে সংগে লুকিয়ে থাকা সেই সৈন্যেরা তাদের জায়গা থেকে তাড়াতাড়ি উঠে শহরের দিকে দৌড়ে গেল। তারা সেখানে ঢুকে তা দখল করে নিল এবং অল্প সময়ের মধ্যেই শহরে আগুন ধরিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে হাত বাড়াতে দেখে লুকিয়ে থাকা সৈন্যেরা নিজেদের জায়গা ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে এল। তারা দৌড়ে গিয়ে নগরী দখল করে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের যে সব লোকরা লুকিয়েছিল তারা তা দেখল| তারা তাদের লুকোবার জায়গা থেকে দ্রুত বেরিয়ে শহরের দিকে ছুটে গেল, শহরে ঢুকে পড়ল আর শহরটা দখল করে নিল| তারপর সৈন্যরা শহর পুড়িয়ে দেবার জন্য আগুন লাগিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে গোপনে অবস্থিত সৈন্যদল অমনি তাদের জায়গা থেকে উঠে দ্রুত গেল ও নগরে প্রবেশ করে তা অধিকার করল এবং তাড়াতাড়ি নগরে আগুন লাগিয়ে দিল।