Joshua 8:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি জেরিকোর ও সেই স্থানের বাদশাহ্র প্রতি যা করলে, অয়ের ও সেই স্থানের বাদশাহ্র প্রতিও তা-ই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরীহো ও তার রাজার প্রতি তুমি যেমন করেছিলে, অয় ও তার রাজার প্রতিও তুমি তেমনই করবে, শুধু ব্যতিক্রম হবে এই যে তোমরা তাদের লুন্ঠিত জিনিসপত্র ও গৃহপালিত পশুপাল নিজেদের জন্য নিতে পারবে। নগরের পিছন দিকে ওৎ পেতে লুকিয়ে থাকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যিরীহোর ও তথাকার রাজার প্রতি যেরূপ করিলে, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিবে, কিন্তু তাহার লুটদ্রব্য ও পশু তোমরা আপনাদের জন্য লইবে। তুমি নগরের বিরুদ্ধে পশ্চাৎ দিকে আপনার এক দল সৈন্য গোপনে রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যিরীহোর ও তথাকার রাজার প্রতি যেরূপ করিলে, অয়ের ও তথাকার রাজার প্রতিও তদ্রূপ করিবে, কিন্তু তাহার লুটদ্রব্য ও পশু তোমরা আপনাদের জন্য লইবে। তুমি নগরের বিরুদ্ধে পশ্চাৎ দিকে আপনার এক দল সৈন্য গোপনে রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহো শহর এবং তার রাজার প্রতি তুমি যা করেছিলে অয় শহর ও তার রাজার প্রতিও তা-ই করবে। তবে সেখানকার লুটের জিনিসপত্র ও পশুর পাল তোমরা নিজেদের জন্য নিতে পারবে। শহরের পিছন দিকে তুমি একদল সৈন্য লুকিয়ে রাখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকো শহর এবং তার বাদশাহ্র প্রতি তুমি যা করেছিলে অয় শহর ও তার বাদশাহ্র প্রতিও তা-ই করবে। তবে সেখানকার লুটের জিনিসপত্র ও পশুর পাল তোমরা নিজেদের জন্য নিতে পারবে। শহরের পিছন দিকে তুমি একদল সৈন্য লুকিয়ে রাখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরিহো এবং সেখানকার রাজার যে দশা তুমি করেছিলে, অয় এবং সেখানকার রাজারও সেই দশা করবে। তবে সেখানকার লুঠ করা জিনিসপত্র এবং পশুপাল তোমরা নিজেরা নিতে পার। তুমি নগরের পিছন দিকে গোপনে একদল সৈন্য সমাবেশ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যিরীহো আর সে দেশের রাজার প্রতি যা করেছিলে ঠিক সেই রকমই তোমরা অয় এবং সেই শহরের রাজার প্রতি করবে| শুধু এইবার তোমরা সব ধনসম্পদ এবং পশুসমুহ নিয়ে যাবে এবং ওগুলো তোমাদের জন্যই রাখবে| এখন তোমাদের কয়েকজন সৈন্যকে শহরের পিছনে লুকিয়ে থাকতে বলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যিরীহোর ও সেখানের রাজার প্রতি যেমন করেছিলে, অয়ের ও সেখানের রাজার প্রতিও তেমনই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখ।”