Joshua 8:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত গোপনে স্থাপিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরে ধোঁয়া উঠছে, এটা দেখে ইউসা ও সমস্ত ইসরাইল ফিরে অয়ের লোকদের সংহার করতে লাগলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিহোশূয় ও সমগ্র ইস্রায়েল যখন দেখলেন যে, ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরা নগর দখল করে নিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উপরে উঠে যাচ্ছে, তখন তাঁরা পিছনে ঘুরে অয়ের লোকদের আক্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ গোপনে স্থিত সৈন্যদল নগর হস্তগত করিয়াছে ও নগরের ধূম উঠিতেছে, ইহা দেখিয়া যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরিয়া অয়ের লোকদিগকে সংহার করিতে লাগিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ গোপনে স্থিত সৈন্যদল নগর হস্তগত করিয়াছে ও নগরে ধূম উঠিতেছে, ইহা দেখিয়া যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরিয়া অয়ের লোকদিগকে সংহার করিতে লাগিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় এবং সমস্ত ইস্রায়েলীয়েরা যখন দেখল যে, তাদের লুকিয়ে থাকা সৈন্যেরা শহরটা দখল করে নিয়েছে এবং শহর থেকে ধূমা উঠছে তখন তারা অয় শহরের লোকদের আক্রমণ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা এবং সমস্ত বনি-ইসরাইলরা যখন দেখল যে, তাদের লুকিয়ে থাকা সৈন্যেরা শহরটা দখল করে নিয়েছে এবং শহর থেকে ধোঁয়া উঠছে তখন তারা অয় শহরের লোকদের আক্রমণ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গুপ্ত সৈন্যদল নগরী দখল করেছে এবং নগর থেকে ধোঁয়া উঠছে দেখে যিহোশূয় এবং তাঁর সঙ্গী ইসরায়েলীরা সকলে ঘুরে দাঁড়িয়ে অয়ের লোকদের আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় এবং তাঁর লোকরা দেখল যে ঐ সৈন্যরা শহর দখল করে নিয়েছে| তারা দেখল শহর থেকে ধোঁয়া ওপরে উঠছে| এই সময় তারা পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়াল, অয়ের লোকদের দিকে ছুটে গিয়ে যুদ্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন গোপনে অবস্থিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরের ধোঁয়া উঠছে, তা দেখে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরে অয়ের লোকদেরকে হত্যা করতে লাগলেন;