Joshua 8:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইসরাইলের মধ্যে পড়লো, কতগুলো এপাশে কতগুলো ওপাশে; আর তারা তাদের এমন আঘাত করলো যে, তাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেউ রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওৎ পেতে লুকিয়ে থাকা সৈন্যরাও নগর থেকে তাদের বিরুদ্ধে বেরিয়ে এল, তাতে তারা মাঝখানে পড়ে গেল, এবং তাদের দুই দিকেই ইস্রায়েলীরা মোতায়েন ছিল। ইস্রায়েল তাদের কচুকাটা করল, কাউকে অবশিষ্ট রাখল না বা পালিয়েও যেতে দিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অন্য দলও নগর হইতে তাহাদের বিরুদ্ধে আসিতেছিল; সুতরাং তাহারা ইস্রায়েলের মধ্যে পড়িল, কতক এপার্শ্বে কতক ওপার্শ্বে; আর তাহারা তাহাদিগকে এমন আঘাত করিল যে, তাহাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অন্য দলও নগর হইতে তাহাদের বিরুদ্ধে আসিতেছিল; সুতরাং তাহারা ইস্রায়েলের মধ্যে পড়িল, কতক এপার্শ্বে কতক ওপার্শ্বে; আর তাহারা তাহাদের এমন আঘাত করিল যে, তাহাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লুকিয়ে থাকা সৈন্যেরাও অয়ের লোকদের আক্রমণ করবার জন্য শহর থেকে বের হয়ে আসল। তাতে অয়ের লোকেরা দু’টা ইস্রায়েলীয় দলের মাঝখানে আট্‌কা পড়ে গেল। ইস্রায়েলীয়েরা তাদের সবাইকে মেরে ফেলল, কাউকে বাঁচিয়ে রাখল না কিম্বা যেতেও দিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লুকিয়ে থাকা সৈন্যেরাও অয়ের লোকদের আক্রমণ করবার জন্য শহর থেকে বের হয়ে আসল। তাতে অয়ের লোকেরা দু’টা ইসরাইলীয় দলের মাঝখানে আট্‌কা পড়ে গেল। বনি-ইসরাইলরা তাদের সবাইকে হত্যা করল, কাউকে বাঁচিয়ে রাখল না কিংবা যেতেও দিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের অন্য দলটিও নগরী থেকে বেরিয়ে এসে তাদের আক্রমণ করল, ফলে তারা দুদিক থেকেই ইসরায়েলীদের আক্রমণের মুখে পড়ল। ইসরায়েলীরা তাদের নিঃশেষে সংহার করল। কেউ বেঁচে রইল না বা পালিয়ে যেতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যারা লুকিয়েছিল তারাও ফিরে এসে যুদ্ধে সাহায্য করল| অয়ের লোকদের সামনে পিছনে সব দিকেই ইস্রায়েলীয় সৈন্যবাহিনী| তারা ফাঁদে আটকা পড়ল| ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করল| অয়ের সমস্ত লোক নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ করতে লাগল| শত্রু পক্ষের একটা লোকও পালাতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইস্রায়েলের মধ্যে পড়ল, কয়েকজন এপাশে কয়েকজন ওপাশে; আর তারা তাদেরকে এমন আঘাত করল যে, তাদের কেউই অবশিষ্ট বা রক্ষা পেল না।