Joshua 8:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইসরাইল তাদের সকলকে মাঠে, অর্থাৎ যে মরুভূমিতে অয় নিবাসীরা তাদের পিছনে ধাবমান হয়েছিল সেখানে তাদের সম্পূর্ণভাবে সংহার করলো; তারা সকলে নিঃশেষে তলোয়ারের আঘাতে মারা পড়লো, পরে সমস্ত ইসরাইল ফিরে অয়ে এসে তলোয়ারের আঘাতে সেই স্থানের লোকদেরও আঘাত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা ইস্রায়েলের পশ্চাদ্ধাবন করছিল অয়ের সেইসব লোকজনকে সেই ক্ষেতে ও মরুপ্রান্তরে হত্যা করার, এবং তাদের প্রত্যেককে তরোয়াল দিয়ে কচুকাটা করার পর, ইস্রায়েলীরা সবাই অয়ে ফিরে এল এবং সেখানে যারা ছিল, তাদেরও হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইস্রায়েল তাহাদের সকলকে ক্ষেত্রে, অর্থাৎ যে প্রান্তরে অয়নিবাসিগণ তাহাদের পশ্চাতে ধাবমান হইয়াছিল, সেখানে তাহাদিগকে সম্পূর্ণরূপে সংহার করিল; তাহারা সকলে নিঃশেষে খড়গধারে পতিত হইল, পরে সমস্ত ইস্রায়েল ফিরিয়া অয়ে আসিয়া খড়গধারে তথাকার লোকদিগকেও আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইস্রায়েল তাহাদের সকলকে ক্ষেত্রে, অর্থাৎ যে প্রান্তরে অয়নিবাসিগণ তাহাদের পশ্চাতে ধাবমান হইয়াছিল, সেখানে তাহাদিগকে সম্পূর্ণরূপে সংহার করিল; তাহারা সকলে নিঃশেষে খড়্‌গধারে পতিত হইল, পরে সমস্ত ইস্রায়েল ফিরিয়া অয়ে আসিয়া খড়্‌গধারে তথাকার লোকদিগকেও আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে মাঠে, অর্থাৎ যে মরু-এলাকায় অয় শহরের লোকেরা ইস্রায়েলীয়দের তাড়া করে নিয়ে গিয়েছিল সেখানে অয়ের লোকদের সবাইকে মেরে ফেলবার পর সমস্ত ইস্রায়েলীয় অয় শহরে ফিরে আসল এবং শহরের মধ্যে যারা ছিল তারা তাদেরও মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে মাঠে, অর্থাৎ যে মরুভূমিতে অয় শহরের লোকেরা বনি-ইসরাইলদের তাড়া করে নিয়ে গিয়েছিল সেখানে অয়ের লোকদের সবাইকে হত্যা করবার পর সমস্ত ইসরাইলীয় অয় শহরে ফিরে আসল এবং শহরের মধ্যে যারা ছিল তারা তাদেরও হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অয়ের অধিবাসীরা যে প্রান্তরে ইসরায়েলীদের পিছনে তাড়া করে গিয়েছিল, ইসরায়েলীরা সেখানেই তাদের সকলকে নিঃশেষে সংহার করল, তারপর তারা অয়ে ফিরে গিয়ে সেখানকার বাকী লোকদের তরবারির আঘাতে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধের সময় ইস্রায়েলীয় সৈন্যবাহিনী অয়ের লোকদের মাঠে-ঘাটে মরুভূমির মধ্যে তাড়িয়ে নিয়ে গিয়েছিল| তারপর তারা সেই সব জায়গায় তাদের হত্যা করেছিল| তারপর তারা অয়ে ফিরে গিয়ে সেখানে যেসব লোক তখনও বেঁচে ছিল তাদের হত্যা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ইস্রায়েল তাদের সবাইকে মাঠে, অর্থাৎ যে মরুপ্রান্তে অয়ে বসবাসকারী যে লোকেরা তাদের তাড়া করেছিল, সেখানে তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করল; তাদের সবাই তরোয়ালের আঘাতে মারা গেল, পরে সমস্ত ইস্রায়েল ফিরে অয়ে গিয়ে তরোয়াল দিয়ে সেখানকার লোকদেরকেও হত্যা করল।