Joshua 8:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা অয়-নিবাসী সকলে যতক্ষণ সম্পূর্ণরূপে বিনষ্ট না হল, ততক্ষণ ইউসা তাঁর প্রসারিত শল্যধারী হাত সংকুচিত করলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যিহোশূয় অয়ে বসবাসকারী লোকজনকে ধ্বংস না করা পর্যন্ত তাঁর সেই হাতটি পিছনে টেনে আনেননি, যেটিতে বর্শা ধরা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা অয়নিবাসী সকলে যাবৎ নিঃশেষে বিনষ্ট না হইল, তাবৎ যিহোশূয় আপনার বিস্তারিত শল্যধারী হস্ত সঙ্কুচিত করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা অয়-নিবাসী সকলে যাবৎ নিঃশেষে বিনষ্ট না হইল, তাবৎ যিহোশূয় আপনার বিস্তারিত শল্যধারী হস্ত সংকুচিত করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অয় শহরে যারা ছিল তারা সবাই শেষ হয়ে না যাওয়া পর্যন্ত যিহোশূয় তলোয়ার সুদ্ধ হাতখানা বাড়িয়ে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অয় শহরে যারা ছিল তারা সবাই শেষ হয়ে না যাওয়া পর্যন্ত ইউসা তলোয়ার সুদ্ধ হাতখানা বাড়িয়ে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অয়ের অধিবাসীরা যতক্ষণ না নিঃশেষে নিহত হল ততক্ষণ যিহোশূয় তাঁর হাতের বর্শা সেইভাবেই ধরে রইলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাঁর লোকদের শহর ধ্বংস করার সংকেত দিতেই অয় শহরের দিকে বল্লম উঁচু করে ধরেছিলেন| শহরের সমস্ত লোক বিনষ্ট না হওয়া পর্যন্ত যিহোশূয় এভাবেই দাঁড়িয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ অয়ে বসবাসকারী সবাই যতক্ষণ না সম্পূর্ণভাবে ধ্বংস হল, ততক্ষণ যিহোশূয় তাঁর বাড়ানো বর্শা ধরা হাত নামাতে পারলেন না।