Joshua 8:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসার প্রতি মাবুদের হুকুম করা কালাম অনুসারে ইসরাইল কেবল ঐ নগরের পশু ও সমস্ত লুটদ্রব্য নিজেদের জন্য গ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েল নিজেদের জন্য সেই নগরের গৃহপালিত পশুপাল ও লুন্ঠিত জিনিসপত্র বয়ে নিয়ে গেল, যেমনটি সদাপ্রভু যিহোশূয়কে নির্দেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদিষ্ট বাক্যানুসারে ইস্রায়েল কেবল ঐ নগরের পশু ও লুটদ্রব্য সকল আপনাদের জন্য গ্রহণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদিষ্ট বাক্যানুসারে ইস্রায়েল কেবল ঐ নগরের পশু ও লুটদ্রব্য সকল আপনাদের জন্য গ্রহণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যিহোশূয়কে যেমন নির্দেশ দিয়েছিলেন সেইমতই ইস্রায়েলীয়েরা সেই শহরের পশুপাল এবং লুট করা জিনিস নিজেদের জন্য নিয়ে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ইউসাকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেইমতই বনি-ইসরাইলরা সেই শহরের পশুপাল এবং লুট করা জিনিস নিজেদের জন্য নিয়ে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যিহোশূয়কে যে নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী ইসরায়েলীরা ঐ নগরের লুঠের মালপত্র ও পশুগুলি নিজেরা নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা শহরের সমস্ত জীবজন্তু এবং অন্যান্য জিনিসপত্র নিজেদের ব্যবহারের জন্য রেখে দিয়েছিল| প্রভু যিহোশূয়কে নির্দেশ দেবার সময় তাদের এই সব রেখে দিতেই বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর দেওয়া কথা অনুযায়ী ইস্রায়েল শুধু ঐ নগরের পশু ও সমস্ত লুটদ্রব্য নিজেদের জন্য গ্রহণ করল।