Joshua 8:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং উৎসন্ন স্থান করলেন, তা আজও সেরকম আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় অয় নগরটি পুড়িয়ে দিলেন এবং তা এক চিরস্থায়ী ধ্বংসস্তূপে, এক নির্জন স্থানে পরিণত করলেন, যা আজও পর্যন্ত তাই হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় অয় নগর পোড়াইয়া দিয়া চিরস্থায়ী ঢিবি এবং উৎসন্ন স্থান করিলেন, তাহা অদ্যাপি সেইরূপ আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় অয় নগর পোড়াইয়া দিয়া চিরস্থায়ী ঢিবী এবং উৎসন্ন স্থান করিলেন, তাহা অদ্যাপি সেইরূপ আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে যিহোশূয় অয় শহরটা পুড়িয়ে দিয়ে সেটাকে চিরকালের জন্য একটা ধ্বংসের স্তূপ করে রাখলেন; আজও সেটা একটা পোড়ো জায়গা হয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে ইউসা অয় শহরটা পুড়িয়ে দিয়ে সেটাকে চিরকালের জন্য একটা ধ্বংসের স্তূপ করে রাখলেন; আজও সেটা একটা পোড়ো জায়গা হয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় অয় নগরী পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করলেন। আজও তা সেইরকমই আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় অয় শহরকে জ্বালিয়ে দিলেন| শহরটা কতকগুলি পাথরের স্তূপে পরিণত হল| আর কিছুই সেখানে ছিল না| আজও শহরটা সেই রকমই পড়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং ধ্বংসের স্থান করলেন, তা আজও সেই রকম আছে।