Joshua 8:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইউসা এবল পর্বতে ইসরাইলের আল্লাহ্ মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্ তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে যিহোশূয় এবল পর্ব্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়দের কাছে দেওয়া সদাপ্রভুর দাস মোশির আদেশ অনুসারে যিহোশূয় এবল পাহাড়ের উপরে ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন। মোশির আইন-কানুনের বইয়ে যেমন লেখা আছে সেই অনুসারেই তিনি তা তৈরী করলেন। বেদীটি তৈরী করতে কোন পাথর কেটে নেওয়া হয় নি এবং তার উপর কোন লোহার যন্ত্রপাতিও ব্যবহার করা হয় নি। সেই বেদীর উপর ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর উদ্দেশে পোড়ানো এবং যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলদের কাছে দেওয়া মাবুদের গোলাম মূসার হুকুম অনুসারে ইউসা এবল পাহাড়ের উপরে বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র উদ্দেশে একটা কোরবানগাহ্ তৈরী করলেন। মূসার তৌরাত কিতাবে যেমন লেখা আছে সেই অনুসারেই তিনি তা তৈরী করলেন। কোরবানগাহ্টি তৈরী করতে কোন পাথর কেটে নেওয়া হয় নি এবং তার উপর কোন লোহার যন্ত্রপাতিও ব্যবহার করা হয় নি। সেই কোরবানগাহের উপর বনি-ইসরাইলরা মাবুদের উদ্দেশে পোড়ানো এবং যোগাযোগ-কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে যিহোশূয় এবল পাহাড়ে ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় ইস্রায়েলের প্রভু, ঈশ্বরের স্মরণে একটি বেদী নির্মাণ করলেন| এবল পর্বতের চূড়ায় তিনি এই বেদী তৈরী করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন।