Joshua 8:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেখানে পাথরগুলোর উপরে বনি-ইসরাইলদের সম্মুখে তিনি মূসার লেখা শরীয়তের একটি অনুলিপি লিখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে, ইস্রায়েলীদের উপস্থিতিতে, যিহোশূয় একটি পাথরের ফলকে মোশির বিধানের অনুলিপি লিখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তথায় প্রস্তরগুলির উপরে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে তিনি মোশির লিখিত ব্যবস্থার এক অনুলিপি লিখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তথায় প্রস্তরগুলির উপরে ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে তিনি মোশির লিখিত ব্যবস্থার এক অনুলিপি লিখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবল পাহাড়ের উপরে ইস্রায়েলীয়দের সামনে যিহোশূয় পাথরের উপরে মোশির লেখা আইন-কানুন নকল করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবল পাহাড়ের উপরে বনি-ইসরাইলদের সামনে ইউসা পাথরের উপরে মূসার শরীয়ত লিখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় সেখানে ইসরায়েলীদের সামনে পাথরগুলির উপরে মোশির বিধানের একটি অনুলিপি ক্ষোদাই করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐখানে যিহোশূয় পাথরগুলোর ওপরে মোশির বিধিগুলো লিখে দিলেন| ইস্রায়েলের সমস্ত লোক যাতে সেগুলো পড়ে সেই জন্যই তিনি লিখে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেখানে পাথরগুলির উপরে ইস্রায়েল-সন্তানদের সামনে তিনি মোশির লেখা ব্যবস্থার এক অনুরূপ লিপি লিখলেন।