Joshua 8:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শরীয়ত-কিতাবে যা যা লেখা আছে, সেই অনুসারে তিনি শরীয়তের সমস্ত কথা, দোয়া ও বদদোয়ার কথা পাঠ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, বিধানপুস্তকে ঠিক যেমনটি লেখা আছে, সেই অনুসারে যিহোশূয় বিধানের সব কথা—আশীর্বাদ ও অভিশাপের কথা—পাঠ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ব্যবস্থাগ্রন্থে যাহা যাহা লিখিত আছে, তদনুসারে তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্ব্বাদের ও শাপের কথা পাঠ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ব্যবস্থাগ্রন্থে যাহা যাহা লিখিত আছে, তদনুসারে তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও শাপের কথা পাঠ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহোশূয় আইন-কানুনের বইয়ে যে সমস্ত আশীর্বাদ এবং অভিশাপের কথা লেখা ছিল তা হুবহু পড়ে শোনালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসা তৌরাত কিতাবে যে সমস্ত দোয়া এবং বদদোয়ার কথা লেখা ছিল তা হুবহু তেলাওয়াত করে শোনালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিহোশূয় বিধানপুস্তকে যে সব আশীর্বাদ ও অভিশাপের কথা লেখা আছে, সেগুলি সব পাঠ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যিহোশূয় বিধির প্রতিটি কথা পড়ে শোনালেন| তিনি সমস্ত আশীর্বাদ আর সমস্ত অভিশাপ বিধিপুস্তকে যে ভাবে লেখা আছে সেই ভাবেই পড়ে শোনালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ব্যবস্থার বইতে যা যা লেখা আছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও অভিশাপের কথা, পাঠ করলেন।