Joshua 8:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা যা যা হুকুম করেছিলেন, ইউসা ইসরাইলের সমস্ত সমাজ এবং স্ত্রী-লোকদের, বালক-বালিকা ও তাদের মধ্যবর্তী প্রবাসীদের সম্মুখে সেসব পাঠ করলেন, একটি কথাও বাদ দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির দেওয়া আদেশের এমন কোনও কথা বাকি ছিল না যা যিহোশূয় নারী ও শিশুসহ সমগ্র ইস্রায়েলী সমাজ এবং তাদের মধ্যে বসবাসকারী সব বিদেশির কাছে পাঠ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যাহা যাহা আদেশ করিয়াছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং স্ত্রীলোকদের, বালক-বালিকাদের ও তাহাদের মধ্যবর্ত্তী প্রবাসিগণের সম্মুখে সেই সমস্ত পাঠ করিলেন, একটী বাক্যেরও ত্রুটি করিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যাহা যাহা আদেশ করিয়াছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং স্ত্রীলোকদের, বালক-বালিকাদের ও তাহাদের মধ্যবর্তী প্রবাসিগণের সম্মুখে সেই সমস্ত পাঠ করিলেন, একটি বাক্যেরও ত্রুটি করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি এই ব্যাপারে যে সব আদেশ দিয়েছিলেন তার একটি শব্দও বাদ না দিয়ে যিহোশূয় গোটা ইস্রায়েল সমাজকে তা পড়ে শোনালেন। এই সমাজের মধ্যে স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকেরাও ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা এই ব্যাপারে যে সব হুকুম দিয়েছিলেন তার একটি শব্দও বাদ না দিয়ে ইউসা গোটা ইসরাইল সমাজকে তা তেলাওয়াত করে শোনালেন। এই সমাজের মধ্যে স্ত্রীলোক, ছেলেমেয়ে এবং তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকেরাও ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যে সব নির্দেশ দিয়েছিলেন, যিহোশূয় সমগ্র ইসরায়েলী সমাজ, নারী, বালক-বালিকা ও তাদের মধ্যে বসবাসকারী প্রবাসী - সর্বসমক্ষে সমস্তই পাঠ করলেন, একটি কথাও বাদ দিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত লোক সেখানে জড়ো হয়েছিল| সমস্ত স্ত্রীলোক, শিশু আর তাদের সঙ্গে বাস করত যেসব বিদেশী মানুষ তারাও সেখানে ছিল| মোশির প্রতিটি নির্দেশ যিহোশূয় পড়ে শোনালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যা যা আদেশ করেছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং মহিলাদের, ছোট ছেলে-মেয়েদের ও তাদের মধ্য প্রবাসীদের সামনে সেই সমস্ত পাঠ করলেন, একটি বাক্যেরও ত্রুটি করলেন না।