Joshua 8:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি ও আমার সঙ্গী সমস্ত লোক নগরের কাছে উপস্থিত হব; আর তারা যখন আগের মত আমাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন আমরা তাদের সম্মুখ থেকে পালিয়ে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ও আমার সঙ্গী লোকজন, আমরা সবাই নগরের দিকে এগিয়ে যাব এবং লোকেরা যখন আগের মতো আমাদের বিরুদ্ধে এগিয়ে আসবে, তখন আমরা তাদের কাছ থেকে পালিয়ে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি ও আমার সঙ্গী সমস্ত লোক নগরের নিকটে উপস্থিত হইব; আর তাহারা যখন পূর্ব্বের ন্যায় আমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিবে, তখন আমরা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি ও আমার সঙ্গী সমস্ত লোক নগরের নিকটে উপস্থিত হইব; আর তাহারা যখন পূর্বের ন্যায় আমাদের বিরুদ্ধে বাহির হইয়া আসিবে, তখন আমরা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আমার সংগের লোকজন নিয়ে শহরের দিকে এগিয়ে যাব। তারা যখন আগের বারের মত আমাদের সংগে যুদ্ধ করবার জন্য বের হয়ে আসবে তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আমার সংগের লোকজন নিয়ে শহরের দিকে এগিয়ে যাব। তারা যখন আগের বারের মত আমাদের সংগে যুদ্ধ করবার জন্য বের হয়ে আসবে তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বাকী লোকজন নিয়ে নগরীর দিকে এগিয়ে যাব। ওরা যখন আগের বারের মত আমাদের আক্রমণ করতে বেরিয়ে আসবে, আমরা তখন ওদের সামনে থেকে পালিয়ে যাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সকলকে নিয়ে শহরের দিকে যাত্রা করব| শহরের লোকরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে আসবে| ঠিক আগের মতো আমরা ছুটে পালিয়ে আসব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি ও আমার সমস্ত সঙ্গীরা নগরের কাছে উপস্থিত হব; আর তারা যখন আগের মত আমাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।