Joshua 8:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা গুপ্ত স্থান থেকে উঠে নগর অধিকার করবে; কেননা তোমাদের আল্লাহ্ মাবুদ তা তোমাদের হাতে তুলে দিবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তখন গুপ্ত স্থান থেকে উঠে এসে নগরটি দখল করবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেটি তোমাদের হাতে সঁপে দেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়া নগর অধিকার করিবে; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহা তোমাদের হস্তে সমর্পণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়া নগর অধিকার করিবে; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাহা তোমাদের হস্তে সমর্পণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে গিয়ে শহরটা দখল করে নেবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভুই সেটা তোমাদের হাতে তুলে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে গিয়ে শহরটা দখল করে নেবে। তোমাদের মাবুদ আল্লাহ্ই সেটা তোমাদের হাতে তুলে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা যখন পালাতে থাকব তখন তোমরা গুপ্তস্থান থেকে বেরিয়ে এসে নগর দখল করবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রবু পরমেশ্বর নগরীটি তোমাদের হাতে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তোমরা গুপ্তস্থান থেকে বেরিয়ে আসবে আর শহর অধিকার করবে| প্রভু, তোমাদের ঈশ্বর স্বয়ং তোমাদের জয় করার শক্তি দান করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে নগর অধিকার করবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তা তোমাদের হাতে সমর্পণ করবেন।