Joshua 9:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জর্ডানের ওপারস্থ দুই আমোরীয় বাদশাহ্র প্রতি, হিষবোনের বাদশাহ্ সীহোন ও বাশনের বাদশাহ্ অষ্টারোৎ-নিবাসী উজের প্রতি যে কাজ করেছেন, সমস্তই আমরা শুনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জর্ডন নদীর পূর্বপারের ইমোরীয়দের দুই রাজার—হিষ্বোনের রাজা সীহোন ও যিনি অষ্টারোতে রাজত্ব করতেন, বাশনের রাজা সেই ওগের—প্রতি তিনি যেসব কাজ করেছেন, সেকথাও আমরা শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যর্দ্দনের ওপারস্থ দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কার্য্য করিয়াছেন, সমস্তই আমরা শুনিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যর্দনের ওপারস্থ দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কার্য করিয়াছেন, সমস্তই আমরা শুনিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তিনি হিষবোনের রাজা সীহোন এবং অষ্টারোতে বাসকারী বাসনের রাজা ওগ- যর্দনের পূর্ব দিকের এই দুই ইমোরীয় রাজার যে দশা করেছিলেন তার কথাও আমরা শুনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তিনি হিষবোনের বাদশাহ্ সীহোন এবং অষ্টারোতে বাসকারী বাশনের বাদশাহ্ উজ- জর্ডানের পূর্ব দিকের এই দুই আমোরীয় বাদশাহ্র যে দশা করেছিলেন তার কথাও আমরা শুনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জর্ডনের ওপারে ইমোরীদের দুই রাজা, হিষ্বোণের অধিপতি সিহোন এবং অষ্টারোৎ নিবাসী বাশানের অধিপতি ওগের যে দশা করেছেন, তা সবই আমরা শুনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা আরো শুনেছি তিনি যর্দন নদীর পূর্বতীরে ইমোরীয় জাতির দুজন রাজাকে পরাজিত করেছিলেন| একজন হিষ্বোনের রাজা সীহোন, অন্যজন বাশনের রাজা ওগ| হিষ্বোন এবং বাশন অষ্টারোৎ দেশে অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যর্দ্দনের ওপারের দুই ইমোরীয় রাজার প্রতি, হিষ্বোনের রাজা সীহোনের ও বাশনের রাজা অষ্টারোৎ-নিবাসী ওগের প্রতি যে কাজ করেছেন, সমস্তই আমরা শুনেছি।”