Joshua 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের প্রাচীনবর্গরা ও দেশবাসী সকলে আমাদের বললো, তোমরা যাত্রার জন্য হাতে পাথেয় দ্রব্য নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং তাদের বল, আমরা আপনাদের গোলাম; অতএব এখন আপনারা আমাদের সঙ্গে সন্ধি স্থির করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমাদের প্রাচীনেরা ও আমাদের দেশে বসবাসকারী সবাই আমাদের বললেন, ‘তোমাদের যাত্রার জন্য তোমরা পাথেয় নাও; যাও এবং তাদের সঙ্গে দেখা করো ও তাদের বলো, “আমরা আপনাদের দাস; আমাদের সঙ্গে এক মৈত্রীচুক্তি করুন।” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের প্রাচীনবর্গ ও দেশনিবাসী লোক সকল আমাদিগকে কহিল, তোমরা যাত্রার জন্য হস্তে পাথেয় দ্রব্য লইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং তাহাদিগকে বল, আমরা আপনাদের দাস; অতএব এখন আপনারা আমাদের সহিত নিয়ম স্থির করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের প্রাচীনবর্গ ও দেশনিবাসী লোক সকল আমাদিগকে কহিল, তোমরা যাত্রার জন্য হস্তে পাথেয় দ্রব্য লইয়া তাহাদের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং তাহাদিগকে বল, আমরা আপনাদের দাস; অতএব এখন আপনারা আমাদের সহিত নিয়ম স্থির করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের বৃদ্ধ নেতারা এবং আমাদের দেশের বাসিন্দারা সবাই আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন যাত্রাপথের জন্য খাবার সংগে নিয়ে আপনাদের সংগে দেখা করে বলি, ‘আমরা আপনাদের দাস এবং আপনারা আমাদের সংগে একটা সন্ধি করুন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বৃদ্ধ নেতারা এবং আমাদের দেশের বাসিন্দারা সবাই আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন যাত্রাপথের জন্য খাবার সংগে নিয়ে আপনাদের সংগে দেখা করে বলি, ‘আমরা আপনাদের গোলাম এবং আপনারা আমাদের সংগে একটা সন্ধি করুন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের প্রবীণ নেতারা ও দেশবাসী সকলে আমাদের বলল, তোমরা পথের রসদ সঙ্গে নিয়ে ওঁদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং ওঁদের বল যে আমরা ওঁদের দাস, ওঁরা যেন দয়া করে আমাদের সঙ্গে সন্ধি করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমাদের প্রবীণরা ও অন্য সকলে বলেছিলেন, ‘ভ্রমণের জন্য যথেষ্ট খাদ্য নিয়ে যেও| ইস্রায়েলের লোকদের সঙ্গে দেখা করো|’ তাদের বোলো, ‘আমরা তোমাদের ভৃত্য| আমাদের সঙ্গে শান্তি চুক্তি করো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের প্রাচীনেরা ও দেশে বসবাসকারী সমস্ত লোক আমাদের বলল, “তোমরা যাওয়ার জন্য হাতে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাও এবং তাদেরকে বল, আমরা আপনাদের দাস, অতএব এখন আপনারা আমাদের সঙ্গে নিয়ম স্থাপন করুন।”