Joshua 9:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনাদের কাছে আসার জন্য যেদিন যাত্রা করি, সেদিন আমরা বাড়ি থেকে যে গরম রুটি পাথেয় এনেছিলাম, এই দেখুন, আমাদের সেই রুটি এখন শুকনো ও ছাতাপড়া।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন আমরা আপনাদের কাছে আসার জন্য বাড়ি ছেড়েছিলাম, সেদিন ঘরে বোঁচকা বাঁধা আমাদের এই রুটিগুলি সব টাটকা ছিল। কিন্তু এখন দেখুন, এগুলি কেমন শুকনো হয়ে গিয়েছে ও এতে ছাতা ধরেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদের নিকটে আসিবার নিমিত্ত যে দিন যাত্রা করি, সেই দিন আমরা গৃহ হইতে যে তপ্ত রুটী পাথেয় আনিয়াছিলাম, এই দেখুন, আমাদের সেই রুটী এখন শুষ্ক ও ছাতাপড়া।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদের নিকটে আসিবার নিমিত্ত যে দিন যাত্রা করি, সেই দিন আমরা গৃহ হইতে যে তপ্ত রুটি পাথেয় আনিয়াছিলাম, এই দেখুন, আমাদের সেই রুটি এখন শুষ্ক ও ছাতাপড়া।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের কাছে রওনা হওয়ার দিনে আমরা বাড়ী থেকে গরম গরম রুটি বেঁধে নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখন দেখুন, সেই রুটি শুকিয়ে টুকরা টুকরা হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের কাছে রওনা হওয়ার দিনে আমরা বাড়ী থেকে গরম গরম রুটি বেঁধে নিয়ে বের হয়েছিলাম, কিন্তু এখন দেখুন, সেই রুটি শুকিয়ে টুকরা টুকরা হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনাদের কাছে রওনা হওয়ার দিন আমরা বাড়ি থেকে টাট্কা রুটি নিয়ে বেরিয়ে ছিলাম, কিন্তু এই দেখুন সেই রুটিগুলো এখন শুকিয়ে গেছে এবং ছাতা পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই দেখুন, আমাদের রুটি কি রকম শুকনো হয়ে গেছে| যখন আমরা বেরিয়েছিলাম সে সব ছিল গরম আর টাটকা| কিন্তু এখন সব শুকিয়ে বাসি হয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনাদের কাছে আসার জন্য যে দিন যাত্রা করি, সেই দিন আমরা বাড়ি থেকে যে গরম রুটি খাবার জন্য এনেছিলাম, এই দেখুন, আমাদের সেই রুটি এখন শুকনো ও ছাতাপড়া।