Joshua 9:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব কুপা আঙ্গুর-রসে পূর্ণ করেছিলাম, সেগুলো নতুন ছিল, এই দেখুন, সেসব ছিঁড়ে গেছে। আর আমাদের এসব কাপড়-চোপড় ও জুতা পুরানো হয়েছে, কেননা পথ অতি দূর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমাদের ভর্তি করা এই সুরাধারগুলি নতুন ছিল, কিন্তু দেখুন, এগুলিতে কেমন চিড় ধরেছে। আর এই সুদীর্ঘ যাত্রার ফলে আমাদের পোশাক-পরিচ্ছদ ও চটিজুতোও ছিঁড়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সকল কুপা দ্রাক্ষারসে পূর্ণ করিয়াছিলাম, সেগুলি নূতন ছিল, এই দেখুন, সে সকল ছিঁড়িয়া গিয়াছে। আর আমাদের এই সকল বস্ত্র ও পাদুকা পুরাতন হইয়াছে, কেননা পথ অতি দূর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সকল কুপা দ্রাক্ষারসে পূর্ণ করিয়াছিলাম, সেইগুলি নূতন ছিল, এই দেখুন, সেই সকল ছিঁড়িয়া গিয়াছে। আর আমাদের এই সকল বস্ত্র ও পাদুকা পুরাতন হইয়াছে, কেননা পথ অতি দূর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আংগুর-রস রাখবার থলিগুলোও ভরে নিয়েছিলাম এবং সেগুলো নতুন ছিল কিন্তু দেখুন, এখন সেগুলো কি রকম ফেটে গেছে। এত দূরের পথ আসতে আমাদের পায়ের জুতা আর গায়ের কাপড়ও পুরানো হয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আংগুর-রস রাখবার থলিগুলোও ভরে নিয়েছিলাম এবং সেগুলো নতুন ছিল কিন্তু দেখুন, এখন সেগুলো কি রকম ফেটে গেছে। এত দূরের পথ আসতে আমাদের পায়ের জুতা আর গায়ের কাপড়ও পুরানো হয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে চামড়ার থলিগুলোতে দ্রাক্ষারস ভরেছিলাম সেগুলি নতুন ছিল। কিন্তু দেখুন, এখন সব ছিঁড়ে গেছে। সুদীর্ঘ যাত্রাপথে আমাদের জামাকাপড় ও জুতোও জীর্ণ হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেখুন, আমাদের চামড়ার দ্রাক্ষারসের পাত্রগুলো| যখন বেরিয়েছিলাম তখন এগুলো ছিল নতুন দ্রাক্ষারসে ভর্ত্তি| কিন্তু আজ দেখুন সব ফেটে গেছে, বাসি হয়ে গেছে| আমাদের পোশাক-আশাক, চটি-জুতো সব কেমন হয়ে গেছে দেখছেন তো| দেখুন, এই লম্বা সফরে আমাদের পরনের কাপড়-চোপড়ের দশা, প্রায় জরাজীর্ণ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সব থলি আঙ্গুরের রসে পূর্ণ করেছিলাম, সেগুলিও নূতন ছিল, এই দেখুন, সে সব ছিঁড়ে গিয়েছে। আর আমাদের এই সব পোশাক ও জুতো পুরনো হয়ে গেছে, কারণ রাস্তার দূরত্ব অনেক।