Joshua 9:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা তাদের খাদ্যদ্রব্য গ্রহণ করলো, কিন্তু মাবুদের অভিমত জিজ্ঞাসা করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা সেইসব খাবারদাবার পরীক্ষা করে দেখল কিন্তু সদাপ্রভুর কাছে খোঁজ করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা তাহাদের খাদ্য দ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করিল না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা তাহাদের খাদ্যদ্রব্য গ্রহণ করিল, কিন্তু সদাপ্রভুর অভিমত জিজ্ঞাসা করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা তাদের খাবার নিয়ে দেখল বটে কিন্তু সদাপ্রভুর মতামত জিজ্ঞাসা করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা তাদের খাবার নিয়ে দেখল বটে কিন্তু মাবুদের মতামত জিজ্ঞাসা করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন তাদের কাছে থেকে কিছু রসদ নিল, কিন্তু তারা প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকগুলো সত্যি কথা বলছে কিনা ইস্রায়েলের লোকরা যাচাই করতে চাইল| তাই তারা রুটিটি চেখে দেখল, কিন্তু তাদের প্রভুকে জিজ্ঞাসা করল না যে ওরকম ক্ষেত্রে তাদের কি করা উচিৎ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা তাদের খাদ্য দ্রব্য গ্রহণ করল, কিন্তু সদাপ্রভুর ইচ্ছা কি তা জিজ্ঞাসা করল না।