Joshua 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা তাদের সঙ্গে সন্ধি করে যাতে তারা বাঁচে, এমন নিয়ম করলেন এবং মণ্ডলীর নেতৃবর্গ তাদের কাছে শপথ করলেন ও কসম খেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিহোশূয় তাদের সঙ্গে এক মৈত্রীচুক্তি করলেন, যেন তারা বেঁচে থাকে, এবং সমাজের সব নেতা শপথের দ্বারা সেটির অনুমোদন দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় তাহাদের সহিত সন্ধি করিয়া যাহাতে তাহারা বাঁচে, এমন নিয়ম করিলেন, এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাহাদের কাছে শপথ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় তাহাদের সহিত সন্ধি করিয়া যাহাতে তাহারা বাঁচে, এমন নিয়ম করিলেন, এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাহাদের কাছে শপথ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় তাদের সংগে সন্ধি করলেন এবং তাদের মেরে ফেলবেন না বলে একটা চুক্তি করলেন, আর ইস্রায়েলীয় সমাজের নেতারাও সেই সম্বন্ধে শপথ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা তাদের সংগে সন্ধি করলেন এবং তাদের হত্যা করবেন না বলে একটা চুক্তি করলেন, আর ইসরাইলীয় সমাজের নেতারাও সেই সম্বন্ধে কসম খেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় তাদের সরল মনেই গ্রহণ করলেন এবং তাদের প্রাণরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সন্ধি স্থাপন করলেন। জনমণ্ডলীর নেতারাও তাদের সমর্থন করে শপথ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় তাদের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজী হলেন| তিনি তাদের থাকতে দিতে রাজী হলেন| ইস্রায়েলের দলপতিরা যিহোশূয়ের প্রতিশ্রুতি রাখবার শপথ নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় তাদের সঙ্গে সন্ধি করে যাতে তারা বাঁচে, এমন নিয়ম করলেন এবং মণ্ডলীর অধ্যক্ষগণ তাদের কাছে শপথ করলেন।