Joshua 9:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তাদের সঙ্গে নিয়ম স্থির করার পরে তিন দিন গত হলে ওরা শুনতে পেল, তারা আমাদের নিকটস্থ এবং আমাদের মধ্যে বাস করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিবিয়োনীয়দের সঙ্গে মৈত্রীচুক্তি করার তিন দিন পর, ইস্রায়েলীরা শুনতে পেল যে, তারা তাদেরই প্রতিবেশী, তাদের কাছেই বসবাস করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাহাদের সহিত নিয়ম স্থির করিবার পরে তিন দিন গত হইলে উহারা শুনিতে পাইল, তাহারা আমাদের নিকটস্থ এবং আমাদের মধ্যে বাস করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাহাদের সহিত নিয়ম স্থির করিবার পরে তিন দিন গত হইলে উহারা শুনিতে পাইল, তাহারা আমাদের নিকটস্থ এবং আমাদের মধ্যে বাস করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিবিয়োনীয়দের সংগে সন্ধি করবার তিন দিন পরেই ইস্রায়েলীয়েরা শুনতে পেল যে, তারা আসলে তাদের প্রতিবেশী আর তারা কাছেই বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিবিয়োনীয়দের সংগে সন্ধি করবার তিন দিন পরেই বনি-ইসরাইলরা শুনতে পেল যে, তারা আসলে তাদের প্রতিবেশী আর তারা কাছেই বাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ধিস্থাপন করার তিন দিন পরে ইসরায়েলীরা জানতে পারল যে ঐ লোকগুলো তাদের প্রতিবেশী এবং তাদের কাছাকাছিই বসবাস করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিন পর ইস্রায়েলের লোকরা জানতে পারল যে ওরা তাদের শিবিরের খুব কাছাকাছিই বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তাদের সঙ্গে নিয়ম স্থাপন করার পরে তিন দিন পরে তারা শুনতে পেল, তারা আমাদের কাছের এবং আমাদের মধ্যে বাস করছে।