Joshua 9:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মণ্ডলীর নেতৃবর্গ ইসরাইলের আল্লাহ্ মাবুদের নামে তাদের কাছে শপথ করেছিলেন বলে বনি-ইসরাইল তাদের আঘাত করলো না, কিন্তু সমস্ত মণ্ডলী নেতাদের বিরুদ্ধে বচসা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ সমাজের নেতারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন। সমগ্র জনসমাজ নেতাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মণ্ডলীর অধ্যক্ষগণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাহাদের কাছে দিব্য করিয়াছিলেন বলিয়া ইস্রায়েল-সন্তানগণ তাহাদিগকে আঘাত করিল না, কিন্তু সমস্ত মণ্ডলী অধ্যক্ষগণের বিরুদ্ধে বচসা করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মণ্ডলীর অধ্যক্ষগণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাহাদের কাছে শপথ করিয়াছিলেন বলিয়া ইস্রায়েল-সন্তানগণ তাহাদিগকে আঘাত করিল না, কিন্তু সমস্ত মণ্ডলী অধ্যক্ষগণের বিরুদ্ধে বচসা করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ তাদের সমাজের নেতারা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন। এতে নেতাদের বিরুদ্ধে গোটা ইস্রায়েল সমাজটাই বিরক্তি প্রকাশ করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ তাদের সমাজের নেতারা বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্র নামে তাদের কাছে কসম খেয়েছিলেন। এতে নেতাদের বিরুদ্ধে গোটা ইসরাইল সমাজটাই বিরক্তি প্রকাশ করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী জনমণ্ডলীর নেতারা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নামে তাদের কাছে শপথ করেছিলেন বলে ইসরায়েলীরা তাদের হত্যা করল না কিন্তু জনতা নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলীয় সৈন্যবাহিনী ঐসব শহরে গিয়ে যুদ্ধ করতে চাইল না| তারা ওদের সঙ্গে শান্তি চুক্তি করেছিল| ইস্রায়েলের দলপতিরা প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে গিবিয়োনদের কাছে প্রতিশ্রুতি করেছিল| লোকরা অবশ্য দলপতিদের চুক্তির বিরুদ্ধে নালিশ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মণ্ডলীর নেতারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন বলে ইস্রায়েল-সন্তানেরা তাদেরকে আঘাত করল না, কিন্তু সমস্ত মণ্ডলী নেতাদের বিরুদ্ধে বচসা করতে লাগল।