Joshua 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নেতৃবর্গরা সকলে সমস্ত মণ্ডলীকে বললেন, আমরা ওদের কাছে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের নামে শপথ করেছি, অতএব এখন ওদের স্পর্শ করতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নেতারা সবাই তাদের উত্তর দিলেন, “আমরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছি, তাই এখন আমরা আর তাদের স্পর্শ করতে পারব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অধ্যক্ষেরা সকলে সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা উহাদের কাছে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে দিব্য করিয়াছি, অতএব এখন উহাদিগকে স্পর্শ করিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অধ্যক্ষেরা সকলে সমস্ত মণ্ডলীকে কহিলেন, আমরা উহাদের কাছে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে দিব্য করিয়াছি, অতএব এখন উহাদিগকে স্পর্শ করিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সমস্ত নেতারা তাদের বললেন, “আমরা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছি তাই এখন আমরা তাদের গায়ে হাত তুলতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সমস্ত নেতারা তাদের বললেন, “আমরা বনি-ইসরাইলদের মাবুদ আল্লাহ্‌র নামে তাদের কাছে কসম খেয়েছি তাই এখন আমরা তাদের গায়ে হাত তুলতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেতারা তখন সমবেত জনতাকে বললেন, আমরা ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নামে ওদের কাছে শপথ করেচি সুতরাং এখন আমরা ওদের স্পর্শ করতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দলপতিরা বলল, “আমরা গিবিয়োনদের প্রতিশ্রুতি দিয়েছি| ইস্রায়েলের প্রভু ও ঈশ্বরের সামনে আমরা কথা দিয়েছি| আমরা এখন তাদের সঙ্গে যুদ্ধ করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সব নেতারা সমস্ত মণ্ডলীকে বললেন, “আমরা ওদের কাছে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করেছি, অতএব এখন ওদেরকে স্পর্শ করতে পারি না।