Joshua 9:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা ওদের প্রতি এ-ই করবো, ওদের জীবিত রাখবো, নতুবা ওদের কাছে যে শপথ করেছি তার জন্য আমাদের উপর গজব উপস্থিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাদের প্রতি এরকম করব: আমরা তাদের বেঁচে থাকতে দেব, যেন তাদের কাছে করা শপথ ভাঙার জন্য আমাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে না আসে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা উহাদের প্রতি ইহাই করিব, উহাদিগকে জীবিত রাখিব, নতুবা উহাদের কাছে যে দিব্য করিয়াছি, তৎপ্রযুক্ত আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা উহাদের প্রতি ইহাই করিব, উহাদিগকে জীবিত রাখিব, নতুবা উহাদের কাছে যে দিব্য করিয়াছি, তৎপ্রযুক্ত আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আমরা তাদের জন্য এই কাজ করব, আমরা তাদের প্রাণে মারব না যেন আমরা তাদের কাছে যে শপথ করেছি তা ভাংবার দরুন সদাপ্রভুর ক্রোধ আমাদের উপর না পড়ে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আমরা তাদের জন্য এই কাজ করব, আমরা তাদের প্রাণে মারব না যেন আমরা তাদের কাছে যে কসম খেয়েছি তা ভাংবার দরুন মাবুদের গজব আমাদের উপর না পড়ে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা ওদের জীবন রক্ষা করব কারণ তা না হলে ওদের কাছে আমরা যে শপথ করেছি তার জন্য আমাদের উপর প্রভুর ক্রোধ নেমে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের এই ভাবে চলতে হবে| তাদের জীবিত থাকতে দিতেই হবে| আমরা তাদের আঘাত করতে পারি না; দিলে, ঈশ্বর প্রতিশ্রুতি ভাঙ্গার জন্য আমাদের ওপর ক্রুদ্ধ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ওদের প্রতি এটাই করব, এদেরকে জীবিত রাখব, নাহলে এদের কাছে যে শপথ করেছি, তার জন্য আমাদের প্রতি ক্রোধ উপস্থিত হবে।”