Joshua 9:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব নেতৃবর্গ তাদের বললেন, ওরা জীবিত থাকুক; কিন্তু নেতাদের কথানুসারে তারা সমস্ত মণ্ডলীর জন্য কাঠ কাটবার এবং পানি আনবার লোক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক, কিন্তু সমগ্র সমাজের সেবায় তারা কাঠুরিয়া ও জল বহনকারী হয়েই থাকুক।” অতএব তাদের কাছে করা নেতাদের প্রতিজ্ঞা রক্ষিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অধ্যক্ষগণ তাহাদিগকে কহিলেন, উহারা জীবিত থাকুক; কিন্তু অধ্যক্ষগণের কথানুসারে তাহারা সমস্ত মণ্ডলীর নিমিত্ত কাষ্ঠছেদক ও জলবাহক হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অধ্যক্ষগণ তাহাদিগকে কহিলেন, উহারা জীবিত থাকুক; কিন্তু অধ্যক্ষগণের কথানুসারে তাহারা সমস্ত মণ্ডলীর নিমিত্ত কাষ্ঠছেদক ও জলবাহক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক।” সেইজন্য গিবিয়োনীয়দের সম্বন্ধে নেতাদের কথা অনুসারে তারা ইস্রায়েলীয় সমাজের সমস্ত লোকদের জন্য কাঠ কাটবার এবং জল আনবার লোক হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক।” সেইজন্য গিবিয়োনীয়দের সম্বন্ধে নেতাদের কথা অনুসারে তারা ইসরাইলীয় সমাজের সমস্ত লোকদের জন্য কাঠ কাটবার এবং পানি আনবার লোক হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা বেঁচে থাকুক, তবে ওরা আমাদের জনমণ্ডলীর জন্য জল তুলবে ও কাঠ কুড়াবে। নেতাদের এ কথায় জনতা সম্মত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বেঁচে থাকুক| কিন্তু তারা আমাদের ভৃত্য হয়ে বেঁচে থাকবে| তারা আমাদের কাঠ কেটে দেবে, আমাদের সকলের জন্য জল বয়ে দেবে|” তাই দলপতিরা ওদের সঙ্গে শান্তি চুক্তি ভাঙ্গল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব নেতারা তাদেরকে বললেন, “ওরা জীবিত থাকুক; কিন্তু নেতাদের কথা অনুযায়ী তারা সমস্ত মণ্ডলীর জন্য কাঠুরিয়া ও জল বহনকারী হল।”