Joshua 9:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসা তাদের ডেকে এনে বললেন, তোমরা তো আমাদেরই মধ্যে বাস করছো; তবে আমরা তোমাদের থেকে অতি দূরে থাকি, এই কথা বলে কেন আমাদের প্রবঞ্চনা করলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে যিহোশূয় গিবিয়োনীয়দের ডেকে পাঠালেন ও বললেন, “তোমরা কেন একথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করলে যে, ‘আমরা আপনাদের থেকে বহুদূরে বসবাস করি,’ প্রকৃতপক্ষে যখন তোমরা আমাদের কাছেই থাকো?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোশূয় তাহাদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা ত আমাদেরই মধ্যে বাস করিতেছ; তবে আমরা তোমাদের হইতে অতি দূরে থাকি, এই কথা বলিয়া কেন আমাদিগকে প্রবঞ্চনা করিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোশূয় তাহাদিগকে ডাকাইয়া কহিলেন, তোমরা ত আমাদেরই মধ্যে বাস করিতেছ; তবে আমরা তোমাদের হইতে অতি দূরে থাকি, এই কথা বলিয়া কেন আমাদিগকে প্রবঞ্চনা করিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যিহোশূয় গিবিয়োনীয়দের ডেকে বললেন, “তোমরা আমাদের কাছ থেকে অনেক দূরে থাক এই কথা বলে কেন আমাদের ঠকালে? আসলে তোমরা তো আমাদের কাছেই বাস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসা গিবিয়োনীয়দের ডেকে বললেন, “তোমরা আমাদের কাছ থেকে অনেক দূরে থাক এই কথা বলে কেন আমাদের ঠকালে? আসলে তোমরা তো আমাদের কাছেই বাস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় গিবিয়োনীদের ডাকিয়ে এনে বললেন, তোমরা আমাদের সঙ্গে এ ছলনা করলে কেন? তোমরা বলেছ যে তোমরা অনেক দূরে থাক, কিন্তু তোমরা তো আমাদের কাছাকাছিই বাস কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় গিবিয়োনদের ডাকলেন| তিনি বললেন, “কেন তোমরা আমাদের কাছে মিথ্যা কথা বললে? আমাদের শিবিরের কাছেই তো তোমাদের দেশ| কিন্তু তোমরা বলেছিলে যে তোমরা দূর দেশ থেকে এসেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোশূয় তাদেরকে ডেকে বললেন, “তোমরা তো আমাদেরই মধ্যে বাস করছ; তবে আমরা তোমাদের থেকে অনেক দূরে থাকি, এই কথা বলে কেন আমাদের ঠকালে?