Joshua 9:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তোমরা শাপগ্রস্ত হলে; আমার আল্লাহ্‌র গৃহের জন্য কাঠ কাটবার ও পানি আনবার কাজ করবে, এই গোলামীর কাজ থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা এক অভিশাপের অধীন হলে: আমার ঈশ্বরের গৃহের জন্য কাঠুরিয়ার ও জল বহনকারীর সেবাকাজ থেকে তোমরা কখনও নিষ্কৃতি পাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই নিমিত্ত তোমরা শাপগ্রস্ত হইলে; আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে কাষ্ঠছেদন ও জলবহন, এই দাস্যকর্ম্ম হইতে তোমরা কখনও মুক্তি পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই নিমিত্ত তোমরা শাপগ্রস্ত হইলে; আমার ঈশ্বরের গৃহের নিমিত্তে কাষ্ঠছেদন ও জলবহন, এই দাস্যকর্ম হইতে তোমরা কখনও মুক্তি পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তোমাদের উপর এই অভিশাপ রইল যে, আমার ঈশ্বরের ঘরের জন্য তোমরা কাঠ কাটবার আর জল আনবার কাজ করবে। এই দাসের কাজ করা থেকে তোমরা কখনো রেহাই পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তোমাদের উপর এই বদদোয়া রইল যে, আমার আল্লাহ্‌র ঘরের জন্য তোমরা কাঠ কাটবার আর পানি আনবার কাজ করবে। এই গোলামের কাজ করা থেকে তোমরা কখনো রেহাই পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্য তোমরা অভিশপ্ত হলে, তোমরা চিরকাল আমার ঈশ্বরের মন্দিরের জন্য কাঠ কুড়াবে ও জল তুলবে। এই দাসত্ব থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন তোমাদের অনেক দুর্গতি আছে| তোমরা সবাই আমাদের ক্রীতদাস হবে| তোমাদের লোকরা আমাদের কাঠ কেটে দেবে| ঈশ্বরের গৃহের জন্য জল বয়ে আনবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তোমরা শাপগ্রস্ত হলে; আমার ঈশ্বরের বাড়ির জন্য কাঠ কাটা ও জলবহন, এই দাসত্বের থেকে তোমরা কখনও মুক্তি পাবে না।”