Joshua 9:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ইউসাকে জবাবে বললো, আপনাদেরকে এ সমস্ত দেশ দেবার ও আপনাদের সম্মুখ থেকে এই দেশবাসী সমস্ত লোককে বিনাশ করার জন্য আপনার আল্লাহ্ মাবুদ যে তাঁর গোলাম মূসাকে হুকুম করেছিলেন তার নিশ্চিত সংবাদ আপনার গোলাম আমরা পেয়েছিলাম, সেজন্য আমরা আপনাদের বিষয়ে সব কথা শুনে প্রাণের ভয়ে এই কাজ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যিহোশূয়কে উত্তর দিল, “আপনার দাসেদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল কীভাবে আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে আদেশ দিয়েছিলেন, যে তিনি সমগ্র দেশটি আপনাদের দেবেন এবং এখানকার সমস্ত অধিবাসীকে আপনাদের সামনে থেকে নিশ্চিহ্ন করে ফেলবেন। তাই আপনাদের কারণে আমরা প্রাণভয়ে ভীত হয়েছি, এবং সেজন্যই এরকম করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা যিহোশূয়কে উত্তর করিয়া বলিল, আপনাদিগকে এই সমস্ত দেশ দিবার জন্য ও আপনাদের সম্মুখ হইতে এই দেশনিবাসী সমস্ত লোককে বিনাশ করিবার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু যে আপন দাস মোশিকে আজ্ঞা করিয়াছিলেন, তাহার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পাইয়াছিলাম, তজ্জন্য আমরা আপনাদের হইতে প্রাণভয়ে অতিশয় ভীত হইয়া এই কার্য্য করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা যিহোশূয়কে উত্তর করিয়া বলিল, আপনাদিগকে এই সমস্ত দেশ দিবার জন্য ও আপনাদের সম্মুখ হইতে এই দেশনিবাসী সমস্ত লোককে বিনাশ করিবার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু যে আপন দাস মোশিকে আজ্ঞা করিয়াছিলেন, তাহার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পাইয়াছিলাম, তজ্জন্য আমরা আপনাদের হইতে প্রাণভয়ে অতিশয় ভীত হইয়া এই কার্য করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা যিহোশূয়কে বলল, “এই গোটা দেশটাই আপনাদের দেবার জন্য এবং আপনাদের সামনে থেকে এই দেশের সবাইকে মুছে ফেলবার জন্য যে আদেশ আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে দিয়েছিলেন তা পরিষ্কার ভাবেই আপনার এই দাসদের কাছে বলা হয়েছিল। সেইজন্য আপনাদের বিষয়ে সব কথা শুনে প্রাণের ভয়ে আমরা এই কাজ করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা ইউসাকে বলল, “এই গোটা দেশটাই আপনাদের দেবার জন্য এবং আপনাদের সামনে থেকে এই দেশের সবাইকে মুছে ফেলবার জন্য যে হুকুম আপনার মাবুদ আল্লাহ্ তাঁর গোলাম মূসাকে দিয়েছিলেন তা পরিষ্কার ভাবেই আপনার এই গোলামদের কাছে বলা হয়েছিল। সেইজন্য আপনাদের বিষয়ে সব কথা শুনে প্রাণের ভয়ে আমরা এই কাজ করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যিহোশূয়কে বলল, আমরা শুনেছিলাম যে আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এই দেশের সমস্ত অধিবাসীকে নিঃশেষে ধ্বংস করে এই দেশ আপনাদের দেওয়ার সুনিশ্চিত নির্দেশ মোশিকে দিয়েছিলেন। আপনাদের ভয়ে প্রাণের দায়ে আমরা তাই এ কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিবিয়োনের লোকরা বলল, “আমরা মিথ্যা কথা বলেছিলাম কারণ আমাদের ভয় ছিল আপনারা আমাদের মেরে ফেলবেন| আমরা শুনেছি ঈশ্বর তাঁর দাস মোশিকে আদেশ দিয়েছিলেন এই দেশ আপনাদের হাতে তুলে দিতে| ঈশ্বর আপনাকে এদেশের সমস্ত লোককে হত্যা করতে বলেছিলেন| তাই আমরা মিথ্যা কথা বলেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা যিহোশূয়কে এর উত্তরে বলল, “আপনাদেরকে এই সমস্ত দেশ দেওয়ার জন্য ও আপনাদের সামনে থেকে এই দেশে বসবাসকারী সমস্ত লোককে ধ্বংস করার জন্য আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে যে আদেশ করেছিলেন, তার নিশ্চিত সংবাদ আপনার দাস আমরা পেয়েছিলাম, এই জন্য আমরা আপনাদের কাছ থেকে প্রাণ হারানোর ভয়ে, খুবই ভয় পেয়ে এই কাজ করেছি।