Joshua 9:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাদের প্রতি তা-ই করলেন; তিনি বনি-ইসরাইলদের হাত থেকে তাদের রক্ষা করলেন, তাতে তারা তাদের হত্যা করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যিহোশূয় ইস্রায়েলীদের হাত থেকে তাদের রক্ষা করলেন, এবং ইস্রায়েলীরা তাদের হত্যা করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি তাহাদের প্রতি তাহাই করিলেন, ও ইস্রায়েল-সন্তানগণের হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিলেন, তাহাতে তাহারা তাহাদিগকে বধ করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি তাহাদের প্রতি তাহাই করিলেন, ও ইস্রায়েল-সন্তানগণের হস্ত হইতে তাহাদিগকে রক্ষা করিলেন, তাহাতে তাহারা তাহাদিগকে বধ করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যিহোশূয় ইস্রায়েলীয়দের হাত থেকে তাদের বাঁচালেন; তারা তাদের মেরে ফেলল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ইউসা বনি-ইসরাইলদের হাত থেকে তাদের বাঁচালেন; তারা তাদের হত্যা করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোশূয় ইসরায়েলীদের হাত থেকে তাদের রক্ষা করলেন। তারা তাদের প্রাণে মারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই গিবিয়োনের লোকরা ক্রীতদাস হয়ে গেল| যিহোশূয় তাদের বাঁচতে দিলেন| ইস্রায়েলীয়দের তিনি মেরে ফেলতে দিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাদের প্রতি তাই করলেন ও ইস্রায়েল-সন্তানদের হাত থেকে তাদেরকে রক্ষা করলেন, তাতে তারা তাদেরকে বধ করল না।