Joshua 9:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের মনোনীত স্থানে মণ্ডলী ও মাবুদের কোরবানগাহ্র জন্য কাঠ কাটবার ও পানি আনবার কাজ করার জন্য ইউসা সেই দিনে তাদের নিযুক্ত করলেন; তারা আজ পর্যন্ত তা করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিবিয়োনীয়দের সেদিন তিনি সমাজের জন্য কাঠুরিয়া ও জল বহনকারীরূপে, ও সদাপ্রভুর মনোনীত স্থানে সদাপ্রভুর যজ্ঞবেদির চাহিদা মিটানোর কাজে নিযুক্ত করলেন। আর আজও পর্যন্ত তারা এরকমই হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির নিমিত্ত কাষ্ঠছেদন ও জলবহন কর্ম্মে যিহোশূয় সেই দিবসে তাহাদিগকে নিযুক্ত করিলেন; তাহারা অদ্য পর্য্যন্ত তাহা করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির নিমিত্ত কাষ্ঠছেদন ও জলবহনার্থে যিহোশূয় সেই দিবসে তাহাদিগকে নিযুক্ত করিলেন; তাহারা অদ্য পর্যন্ত তাহা করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশূয় গিবিয়োনীয়দের সেই দিনই হুকুম দিলেন যেন তারা ইস্রায়েলীয়দের জন্য এবং সদাপ্রভু যে জায়গা বেছে নেবেন সেই জায়গায় সদাপ্রভুর বেদীর জন্য কাঠ কাটবার ও জল আনবার কাজ করে। আজও তারা সেই কাজ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা গিবিয়োনীয়দের সেই দিনই হুকুম দিলেন যেন তারা বনি-ইসরাইলদের জন্য এবং মাবুদ যে জায়গা বেছে নেবেন সেই জায়গায় মাবুদের কোরবানগাহের জন্য কাঠ কাটবার ও পানি আনবার কাজ করে। আজও তারা সেই কাজ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেইদিন থেকে তিনি তাদের প্রভু পরমেশ্বরের ও জনমণ্ডলীর জন্য জল তোলা ও কাঠ সংগ্রহের কাজে নিযুক্ত করলেন। তারা আজও প্রভুর পীঠস্থানে সেই কাজ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় গিবিয়োনদের ইস্রায়েলীয়দের ক্রীতদাস করে দিয়েছিলেন| তারা কাঠ কেটে আনত, ইস্রায়েলীয়দের জন্য জল বয়ে আনত| তারাও প্রভুর বেদীর জন্য কাঠ কেটে আনত এবং জল বয়ে আনত| প্রভু যেখানেই বেদী স্থাপনের জায়গা পছন্দ করতেন সেখানেই তাদের জল বয়ে আনতে হত| ঐসব লোক আজও ক্রীতদাস হয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর মনোনীত স্থানে মণ্ডলীর ও সদাপ্রভুর যজ্ঞবেদির জন্য কাঠ কাটার ও জলবহনের কাজে যিহোশূয় সেই দিনের তাদেরকে নিযুক্ত করলেন; তারা আজও তাই করছে।