Joshua 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু জেরিকোর প্রতি ও অয়ের প্রতি ইউসা যা করেছিলেন তা যখন গিবিয়োন-নিবাসীরা শুনতে পেল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশ্য, গিবিয়োনের লোকজন যখন শুনতে পেল, যিহোশূয় যিরীহো ও অয়ের প্রতি কী করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যাহা করিয়াছিলেন, তাহা যখন গিবিয়োন-নিবাসীরা শুনিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যাহা করিয়াছিলেন, তাহা যখন গিবিয়োন-নিবাসীরা শুনিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরীহো এবং অয়ের অবস্থা যিহোশূয় যা করেছেন তা যখন গিবিয়োন শহরের বাসিন্দা হিব্বীয়েরা শুনল তখন তারা একটা চালাকি খাটাল। তাদের পক্ষ থেকে এক দল লোক যিহোশূয়ের কাছে রওনা হল। তারা তাদের গাধার উপরে পুরানো বস্তা এবং ফাটা ও তালি দেওয়া আংগুর-রস রাখবার পুরানো চামড়ার থলি চাপালো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরিকো এবং অয়ের অবস্থা ইউসা যা করেছেন তা যখন গিবিয়োন শহরের বাসিন্দা হিব্বীয়রা শুনল তখন তারা একটা চালাকি খাটাল। তাদের পক্ষ থেকে এক দল লোক ইউসার কাছে রওনা হল। তারা তাদের গাধার উপরে পুরানো বস্তা এবং ফাটা ও তালি দেওয়া আংগুর-রস রাখবার পুরানো চামড়ার থলি চাপালো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিরিহো এবং অয় নগর দুটির যে দশা যিহোশূয় করেছিলেন, তা শোনার পর গিবিয়োনের অধিবাসীরা একটা চাতুরী করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশূয় কিভাবে যিরীহো এবং অয় জয় করেছিলেন, সে সব গিবিয়োন শহরের লোকরা শুনেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিরীহোর প্রতি ও অয়ের প্রতি যিহোশূয় যা করেছিলেন, তা যখন গিবিয়োনে বসবাসকারীরা শুনল,