Joshua 9:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারাও চতুরতার সঙ্গে কাজ করলো; ফলত তারা গিয়ে রাজদূতের বেশ ধারণ করে নিজ নিজ গাধার উপরে পুরানো ছালা এবং আঙ্গুর-রস রাখার পুরানো, ফেটে যাওয়া ও তালি দেওয়া চামড়ার থলি চাপাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা এক কৌশল অবলম্বন করল: তারা এমন এক প্রতিনিধিদলরূপে গেল যাদের গাধাগুলির পিঠে ছেঁড়া বস্তা ও চিড়-খাওয়া ও তাপ্পি মারা সুরাধার রাখা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারাও চতুরতার সহিত কার্য্য করিল; ফলতঃ তাহারা গিয়া রাজদূতের বেশ ধারণ করিয়া আপন আপন গর্দ্দভের উপরে পুরাতন ছালা এবং দ্রাক্ষারসের পুরাতন, জীর্ণ ও তালীযুক্ত কুপা চাপাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারাও চতুরতার সহিত কার্য করিল; ফলতঃ তাহারা গিয়া রাজদূতের বেশ ধারণ করিয়া আপন আপন গর্দভের উপরে পুরাতন ছালা এবং দ্রাক্ষারসের পুরাতন, জীর্ণ ও তালিযুক্ত কুপা চাপাইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ছদ্মবেশ ধারণ করে নিজেদের গাধার পিঠে পুরানো বস্তা, দ্রাক্ষারস রাখার জন্য ছেঁড়া তালি দেওয়া চামড়ার থলি চাপাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা ইস্রায়েলীয়দের কি ভাবে বোকা বানানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করল| তাদের ছকটা ছিল এরকম; ফাটা, ভাঙ্গা যত চামড়ার বোতল ছিল তারা জড়ো করবে| এই সব দ্রাক্ষারসের চামড়ার খোল পশুদের পিঠে চাপিয়ে দেবে| তারা পুরানো থলেগুলোও পশুদের পিঠে চাপাবে যাতে মনে হয় যে তারা অনেক দূর থেকে ভ্রমণ করে এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারাও বুদ্ধির সঙ্গে কাজ করল; তারা গিয়ে রাজ দূতের বেশ ধারণ করে নিজেদের গাধার উপরে পুরনো বস্তা এবং আঙ্গুরের রসের পুরনো, জীর্ণ ও তালি দেওয়া থলি চাপাল।