Joshua 9:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পায়ে পুরানো ও তালিযুক্ত জুতা ও শরীরে পুরানো পোশাক পরলো এবং পাথেয় হিসেবে সমস্ত শুকনো ও ছাতাপড়া রুটি নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ক্ষয়ে যাওয়া ও তাপ্পি মারা চটিজুতো পায়ে দিল এবং পুরোনো পোশাক গায়ে দিল। তাদের খাওয়ার জন্য সব রুটি ছিল শুকনো ও ছাতাধরা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পায়ে পুরাতন ও তালীযুক্ত পাদুকা ও গাত্রে পুরাতন বস্ত্র দিল, এবং সমস্ত শুষ্ক ও ছাতাপড়া রুটী পাথেয় লইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পায়ে পুরাতন ও তালিযুক্ত পাদুকা ও গাত্রে পুরাতন বস্ত্র দিল, এবং সমস্ত শুষ্ক ও ছাতাপড়া রুটি পাথেয় লইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পায়ে দিল পুরানো ও তালি দেওয়া জুতা এবং গায়ে পরল পুরানো কাপড়। পথে খাবার হিসাবে তারা যে সব রুটি নিল তা ছিল টুকরা টুকরা শুকনা রুটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পায়ে দিল পুরানো ও তালি দেওয়া জুতা এবং গায়ে পরল পুরানো কাপড়। পথে খাবার হিসাবে তারা যে সব রুটি নিল তা ছিল টুকরা টুকরা শুকনা রুটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরানো তালি দেওয়া জুতো এবং পুরানো পোশাক পরল ও শুকনো ছাতা পড়া রুটির রসদ সঙ্গে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা পায়ে পুরানো জুতো পরল| তাদের পুরানো কাপড়চোপড় পরল| তারা কয়েকটি শুকনো এবং ছাতাপড়া রুটি জোগাড় করল| তাই লোকগুলিকে দেখে মনে হচ্ছিল যেন তারা অনেক দূর থেকে এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পায়ে পুরনো ও তালি দেওয়া জুতো ও গায়ে পুরনো পোশাক দিল এবং সমস্ত শুকনো ও ছাতাপড়া রুটি সঙ্গে নিল।