Joshua 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা গিলগলে অবস্থিত শিবিরে ইউসার কাছে গিয়ে তাঁকে ও বনি-ইসরাইলদের বললো, আমরা দূরদেশ থেকে এলাম; অতএব এখন আপনারা আমাদের সঙ্গে সন্ধি স্থির করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা গিল্‌গলে অবস্থিত শিবিরে যিহোশূয়ের কাছে গেল এবং তাঁকে ও ইস্রায়েলীদের বলল, “আমরা এক দূরদেশ থেকে আসছি; আমাদের সঙ্গে আপনারা মৈত্রীচুক্তি করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা গিল্‌গলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে গিয়া তাঁহাকে ও ইস্রায়েল লোকদিগকে কহিল, আমরা দূরদেশ হইতে আসিলাম; অতএব এখন আপনারা আমাদের সহিত নিয়ম স্থির করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা গিল্‌গলস্থিত শিবিরে যিহোশূয়ের নিকটে গিয়া তাঁহাকে ও ইস্রায়েল লোকদিগকে কহিল, আমরা দূরদেশ হইতে আসিলাম; অতএব এখন আপনারা আমাদের সহিত নিয়ম স্থির করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তারা গিল্‌গলে ইস্রায়েলীয়দের ছাউনিতে যিহোশূয়ের সামনে উপস্থিত হল। তারা তাঁকে ও ইস্রায়েলীয়দের বলল, “আমরা অনেক দূর দেশ থেকে এসেছি; আপনারা আমাদের সংগে সন্ধি করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তারা গিল্‌গলে বনি-ইসরাইলদের ছাউনিতে ইউসার সামনে উপস্থিত হল। তারা তাঁকে ও বনি-ইসরাইলদের বলল, “আমরা অনেক দূর দেশ থেকে এসেছি; আপনারা আমাদের সংগে সন্ধি করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তারা গিল্‌গলে যিহোশূয়ের শিবিরে গিয়ে তাঁকে ও ইসরায়েলীদের বলল, আমরা অনেক দূর দেশ থেকে আপনাদের কাছে সন্ধিপ্রস্তাব নিয়ে এসেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই লোকরা ইস্রায়েলবাসীদের তাঁবুর দিকে এগিয়ে গেল| এই শিবিরটি ছিল গিল্গলের কাছে| লোকগুলি যিহোশূয়ের কাছে গেল এবং তাঁকে বলল, “আমরা অনেক দূরের একটি দেশ থেকে এসেছি| আমরা আপনাদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপন করতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা গিল্‌গলে অবস্থিত শিবিরে যিহোশূয়ের কাছে গিয়ে তাকে ও ইস্রায়েলের লোকদেরকে বলল, “আমরা দূরদেশ থেকে এসেছি; অতএব এখন আপনারা আমাদের সঙ্গে নিয়ম স্থাপন করুন।”