Joshua 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইল লোকেরা সেই হিব্বীয়দের বললো, কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করছো; তা হলে আমরা তোমাদের সঙ্গে কিভাবে সন্ধি স্থির করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা হিব্বীয়দের বলল, “কিন্তু হয়তো তোমরা আমাদের কাছাকাছি বসবাস করছ, তাই আমরা কীভাবে তোমাদের সঙ্গে মৈত্রীচুক্তি করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল লোকেরা সেই হিব্বীয়দিগকে কহিল, কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করিতেছ, তাহা হইলে আমরা তোমাদের সহিত কি প্রকারে নিয়ম স্থিত করিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল লোকেরা সেই হিব্বীয়দিগকে কহিল, কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করিতেছ; তাহা হইলে আমরা তোমাদের সহিত কি প্রকারে নিয়ম স্থির করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা সেই হিব্বীয়দের বলল, “খুব সম্ভব আপনারা আমাদের কাছাকাছিই থাকেন। যদি তা-ই হয় তবে কেমন করে আমরা আপনাদের সংগে সন্ধি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা সেই হিব্বীয়দের বলল, “খুব সম্ভব আপনারা আমাদের কাছাকাছিই থাকেন। যদি তা-ই হয় তবে কেমন করে আমরা আপনাদের সংগে সন্ধি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সেই হিব্বীয় লোকদের বলল, তোমরা মনে হয় আমাদের কাছাকাছিই বাস কর, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সন্ধির কি দরকার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা এই হিব্বীয়দের বলল, “হতেও তো পারে যে, আপনারা আমাদের বোকা বানাতে চাইছেন| আপনারা হয়তো আমাদের দেশের কাছেই থাকেন| কিন্তু আমরা আপনাদের সঙ্গে কোন শান্তির চুক্তি করতে পারি না, যতক্ষণ না জানতে পারছি, আপনারা কোথা থেকে আসছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের লোকেরা সেই হিব্বীয়দের বলল, “কি জানি, তোমরা আমাদেরই মধ্যে বাস করছ; তা হলে আমরা তোমাদের সঙ্গে কিভাবে নিয়ম স্থাপন করতে পারি?”