Jude 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমাদের সঙ্গে ভোজন পান করার সময়ে তোমাদের প্রেম-ভোজে কলঙ্কস্বরূপ, তারা কেবল নিজেদেরই তুষ্ট করে; তারা বায়ু-চালিত পানিহীন মেঘের মত; হেমন্তকালের ফলহীন, দু’বার মৃত ও শিকড় সুদ্ধ উপ্ড়ে ফেলা গাছের মত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমাদের সহিত ভোজন পান করিবার সময়ে তোমাদের প্রেম-ভোজে ব্যাঘাতক, তাহারা এমন পালক যে নির্ভয়ে আপনাদিগকেই চরায়; তাহারা বায়ু চালিত নির্জল মেঘ; হেমন্তকালের ফলহীন, দুই বার মৃত ও উন্মূলিত বৃক্ষ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইসব লোকরা তোমাদের প্রেমভোজে ময়লা দাগের মতো৷ কোন ভয় না করে তারা তোমাদের সঙ্গে ভোজ খায় এবং কেবল নিজেদের কথাই ভাবে৷ তারা হাওয়ায় ভেসে যাওয়া বৃষ্টিহীন মেঘের মতো, ফলনের ঋতুতে ফলহীন বলে শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো; সুতরাং তারা দুই বার মৃত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তোমাদের সাথে খাবার খাওয়ার সময়ে তোমাদের প্রীতিভোজে ব্যাঘাত সৃষ্টিকারীর মত, তারা এমন পালক যে নির্ভয়ে নিজেদেরকে চালায়; তারা বাতাসে ভাসমান নির্জল মেঘ; হেমন্তকালের ফলহীন, দুই বার মৃত ও নির্মূল গাছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমাদের সহিত ভোজন পান করিবার সময়ে তোমাদের প্রেম-ভোজে ব্যাঘাতজনক, তাহারা এমন পালক যে নির্ভয়ে আপনাদিগকেই চরায়; তাহারা বায়ু-চালিত নির্জল মেঘ; হেমন্তকালের ফলহীন, দুই বার মৃত ও উন্মূলিত বৃক্ষ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকেরা যখন দুঃসাহস নিয়ে তোমাদের প্রীতি-ভোজে যোগ দেয় তখন তোমাদের সেই ভোজের মধ্যে তারা ময়লার মত হয়। এরা কেবল নিজেদের বিষয়েই চিন্তা করে। এরা বাতাসে বয়ে নিয়ে যাওয়া জলহীন মেঘের মত। ফল পাড়বার সময়ে ফলহীন বলে শিকড় সুদ্ধ উপ্ড়ে ফেলা গাছের মত এরা দু’দিক থেকেই মৃত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকেরা যখন দুঃসাহস নিয়ে তোমাদের প্রীতি-ভোজে যোগ দেয় তখন তোমাদের সেই মেজবানীর মধ্যে তারা ময়লার মত হয়। এরা কেবল নিজেদের বিষয়েই চিন্তা করে। এরা বাতাসে বয়ে নিয়ে যাওয়া পানিহীন মেঘের মত। ফল পাড়বার সময়ে ফলহীন বলে শিকড়সুদ্ধ উপ্ড়ে ফেলা গাছের মত এরা দু’দিক থেকেই মৃত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নির্লজ্জের মত তোমাদের সঙ্গে প্রীতিভোজে বসে তোমাদের ভোজকে কলঙ্কিত করে। কারণ তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। তারা বাতাসে ভাসমান জলহীন মেঘেরর মত, তারা এমন বৃক্ষের মত যা ফলের মরশুমেও ফলহীন, নিষ্পত্র ও সম্পূর্ণভাবে মৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইসব লোকরা তোমাদের প্রেমভোজে ময়লা দাগের মতো৷ কোন ভয় না করে তারা তোমাদের সঙ্গে ভোজ খায় এবং কেবল নিজেদের কথাই ভাবে৷ তারা হাওয়ায় ভেসে যাওয়া বৃষ্টিহীন মেঘের মতো, ফলনের ঋতুতে ফলহীন বলে শেকড় সমেত উপড়ে ফেলা গাছের মতো; সুতরাং তারা দুই বার মৃত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাদের সাথে খাবার খাওয়ার দিনের তোমাদের প্রীতিভোজে ব্যাঘাত সৃষ্টিকারীর মত, তারা এমন পালক যে নির্ভয়ে নিজেদেরকে চালায়; তারা বাতাসে ভাসমান নির্জল মেঘ; হেমন্তকালের ফলহীন, দুই বার মৃত ও নির্মূল গাছ;