Jude 1:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা বচসাকারী, নিজেদের ভাগ্যের দোষ দিয়ে নিজ নিজ অভিলাষের অনুগামী হয়; আর তাদের মুখ মহাদম্ভের কথা বলে এবং লাভের আশায় তারা মানুষের তোষামোদ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব লোক সবসময় অসন্তুষ্ট, দোষ খুঁজে বেড়ায়; তারা শুধু নিজেদের কু-বাসনা সন্তুষ্ট করতে বেঁচে আছে; তারা নিজেদের বিষয়ে গর্ব করে এবং নিজেদের সুযোগ সুবিধার জন্য অপর ব্যক্তিদের তোষামোদ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা বচসাকারী, স্বভাগ্যনিন্দক আপন আপন অভিলাষের অনুগামী; আর তাহাদের মুখ মহাগর্ব্বের কথা বলে, এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামোদ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা সব সময় অভিযোগ ও নিন্দা করে, তাদের নিজেদের অভিলাষ অনুসারে চলে৷ নিজেদের বিষয়ে গর্ব করে এবং লাভের আশায় তারা অন্য়ের তোষামোদ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরা বচসাকারী, নিজের নিজের ভাগ্যকে দোষ দেয় ও খারাপ কামনা-বাসনার অনুগামী; আর তাদের মুখ মহাগর্বের কথা বলে, এবং তারা লাভের জন্য মানুষদের তোষামোদ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা বচসাকারী, স্বভাগ্যনিন্দুক আপন আপন অভিলাষের অনুগামী; আর তাহাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামোদ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব লোকেরা সব সময় অসন্তুষ্টির ভাব দেখায়, নিজেদের ভাগ্যের দোষ দেয় এবং অন্তরের মন্দ কামনা-বাসনা অনুসারে চলাফেরা করে। তারা নিজেদের নিয়ে গর্ব করে এবং লাভের জন্য লোকদের খোশামোদ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব লোকেরা সব সময় অসন্তুষ্টির ভাব দেখায়, নিজেদের ভাগ্যের দোষ দেয় এবং অন্তরের খারাপ কামনা-বাসনা অনুসারে চলাফেরা করে। তারা নিজেদের নিয়ে গর্ব করে এবং লাভের জন্য লোকদের খোশামোদ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বদাই তারা বিরক্ত, অসন্তুষ্ট, স্বেচ্ছাচারী, তারা মুখে আস্ফালন করে কিন্তু প্রকৃতপক্ষে তারা সুযোগসন্ধানী তোষামোদকারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সব সময় অভিযোগ ও নিন্দা করে, তাদের নিজেদের অভিলাষ অনুসারে চলে৷ নিজেদের বিষয়ে গর্ব করে এবং লাভের আশায় তারা অন্যদের তোষামোদ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা বচসাকারী, নিজের নিজের ভাগ্যকে দোষ দেয় ও খারাপ কামনা-বাসনার অনুগামী; আর তাদের মুখ মহাগর্বের কথা বলে এবং তারা লাভের জন্য মানুষদের পক্ষপাত করে।