Jude 1:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা তো তোমাদেরকে বলতেন, শেষকালে উপহাসকারীরা উপস্থিত হবে, তারা নিজ নিজ ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা তোমাদের বলেছিলেন, “শেষ সময়ে এমন ব্যঙ্গ-বিদ্রুপকারীদের উদয় হবে, যারা তাদের নিজস্ব ভক্তিহীন কামনাবাসনা অনুসারে চলবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা ত তোমাদিগকে বলিতেন, শেষকালে, উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা তো তোমাদের বলতেন, ‘শেষের সময় এমন সব উপহাসকরা উঠবে যাঁরা নিজেদের ইচ্ছানুযাযী ঈশ্বর-বিরুদ্ধ কাজ করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা ত তোমাদেরকে বলতেন, শেষ সময়ে, উপহাসকারীরা উপস্থিত হবে, তারা নিজের নিজের ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা ত তোমাদিগকে বলিতেন, শেষকালে, উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তোমাদের এই কথা বলতেন, “ঠাট্টা-বিদ্রূপ করাই যাদের স্বভাব তারা শেষ সময়ে আসবে এবং তাদের ভক্তিহীন কামনা-বাসনা অনুসারে চলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তোমাদের এই কথা বলতেন, “ঠাট্টা-বিদ্রূপ করাই যাদের স্বভাব তারা শেষ সময়ে আসবে এবং তাদের ভয়হীন কামনা-বাসনা অনুসারে চলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বলতেন, অন্তিমকালে উপস্থিত হবে এমন সব লোক যারা ধমকে ব্যঙ্গ-বিদ্রূপ করবে, এমন সব মানুষ যারা কামনা বাসনার বসে অধর্মের পথে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তো তোমাদের বলতেন, “শেষের সময় এমন সব উপহাসকরা আসবে যারা নিজেদের ইচ্ছানুযায়ী ঈশ্বর-বিরুদ্ধ কাজ করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা ত তোমাদেরকে বলতেন, শেষ দিনের, উপহাসকারীরা উপস্থিত হবে, তারা নিজের নিজের ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলবে।