Jude 1:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, প্রিয়তমেরা, তোমরা তোমাদের পরম পবিত্র ঈমানের উপরে নিজেদের গেঁথে তুলতে তুলতে, পাক-রূহে মুনাজাত করতে করতে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে নিজেদের গেঁথে তোলো ও পবিত্র আত্মার শক্তিতে প্রার্থনা করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু প্রিয় বন্ধু, তোমরা নিজেদের পরম পবিত্র বিশ্বাসের ওপর গেঁথে তোল৷ পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু, প্রিয় বন্ধুরা, তোমরা নিজেদের পরম পবিত্র শাস্ত্রের উপরে নিজেদেরকে গেঁথে তুলতে তুলতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র বিশ্বাসের উপর ভিত্তি করে নিজেদের গড়ে তোল এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রার্থনা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু প্রিয় বন্ধুরা, তোমরা তোমাদের পরম পবিত্র ঈমানের উপর ভিত্তি করে নিজেদের গড়ে তোল এবং পাক-রূহের দ্বারা পরিচালিত হয়ে মুনাজাত কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রিয় বন্ধুগণ, তোমরা পরম পবিত্র বিশ্বাসের ভিত্তির উপর নিজেদের জীবন গড়ে তোল, ঈশ্বর প্রেমে অবিচল থেকো, পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণিত হয়ে প্রার্থনা কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রিয় বন্ধু, তোমরা নিজেদের পরম পবিত্র বিশ্বাসের ওপর গেঁথে তোল৷ পবিত্র আত্মাতে প্রার্থনা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু, প্রিয় বন্ধুরা, তোমরা নিজেদের পরম পবিত্র শাস্ত্রের উপরে নিজেদেরকে গেঁথে তুলতে তুলতে, পবিত্র আত্মাতে প্রার্থনা করতে করতে,