Jude 1:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কতগুলো লোকের প্রতি সভয়ে করুণা কর; গুনাহ্-স্বভাবের দ্বারা কলঙ্কিত কাপড়ও ঘৃণা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্যদের বিচারের আগুন থেকে টেনে এনে রক্ষা করো; অন্যদের প্রতি সম্ভ্রমে করুণা করো, কিন্তু অত্যন্ত সাবধানতার সাথেই তা করো, তাদের দেহ কলুষিত করেছে সেসব পাপকে ঘৃণা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা কর; আর কতক লোকের প্রতি সভয়ে দয়া কর; মাংসের দ্বারা কলঙ্কিত বস্ত্রও ঘৃণা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নরকের আগুন থেকে ছিনিয়ে নিয়ে তাদের পরিত্রাণ দ্বারা রক্ষা কর৷ অন্যদের প্রতি সতর্কভাবে করুণা প্রদর্শন কর; কিন্তু পাপের দ্বারা কলঙ্কিত তাদের বস্ত্রকে ঘৃণা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কিছু লোকের প্রতি সভয়ে দয়া কর; দেহের মাধ্যমে কলঙ্কিত জামা-কাপড়ও ঘৃণা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অগ্নি হইতে টানিয়া লইয়া রক্ষা কর; আর কতক লোকের প্রতি সভয়ে দয়া কর; মাংসের দ্বারা কলঙ্কিত তাহাদের বস্ত্রও ঘৃণা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগুন থেকে তুলে এনে অন্যদের রক্ষা কর। পাপ-স্বভাবের দ্বারা যাদের জীবন নোংরা হয়েছে তাদের অশুচি কাপড় পর্যন্ত ঘৃণা কর এবং নিজেদের সাবধানে রেখে তাদের দয়া কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগুন থেকে তুলে এনে অন্যদের রক্ষা কর। গুনাহ্-স্বভাবের দ্বারা যাদের জীবন নোংরা হয়েছে তাদের নাপাক কাপড় পর্যন্ত ঘৃণা কর এবং নিজেদের সাবধানে রেখে তাদের দয়া কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যদের আগুনের মুখ থেকে উদ্ধার কর। অন্যান্যদের অনুকম্পা কর কিন্তু সাবধানে তাদেরর বাসনা কলঙ্কিত বসন ঘৃণা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নরকের আগুন থেকে ছিনিয়ে নিয়ে তাদের পরিত্রাণ দ্বারা রক্ষা কর৷ অন্যদের প্রতি সতর্কভাবে করুণা প্রদর্শন কর; কিন্তু পাপের দ্বারা কলঙ্কিত তাদের বস্ত্রকে ঘৃণা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগুন থেকে টেনে নিয়ে রক্ষা কর; আর কিছু লোকের প্রতি সভয়ে দয়া কর; দেহের মাধ্যমে কলঙ্কিত জামা-কাপড়ও ঘৃণা কর।