Jude 1:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং আপন মহিমার সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করতে পারেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি তোমাদিগকে উছোট খাওয়া হইতে রক্ষা করিতে, এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দ্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর শক্তিশালী, তিনি তোমাদের পড়ে যাওয়া থেকে রক্ষা করবেন; আর নিজের মহিমার সামনে নির্দোষ অবস্থায় আনন্দের সঙ্গে তোমাদের উপস্থিত করতে তিনি সক্ষম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে, এবং নিজের মহিমার উপস্থিতির সামনে নির্দোষ অবস্থায় আনন্দে উপস্থিত থাকতে পারেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি তোমাদিগকে উছোট খাওয়া হইতে রক্ষা করিতে, এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একমাত্র ঈশ্বর যিনি আমাদের উদ্ধারকর্তা তিনি তোমাদের উছোট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সংগে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একমাত্র আল্লাহ্‌ যিনি আমাদের নাজাতদাতা তিনি তোমাদের উচোট খাওয়ার হাত থেকে রক্ষা করে নিখুঁত অবস্থায় নিজের মহিমার সামনে আনন্দের সংগে উপস্থিত করতে পারেন। সমস্ত যুগের আগে থেকে যেমন ছিল তেমনি এখনও এবং চিরকাল আমাদের হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্‌র প্রশংসা, মহিমা, শক্তি এবং ক্ষমতা থাকুক। আমিন। ॥ভব
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিনি তোমাদের পদস্খলন থেকে রক্ষা করতে পারেন, অনিন্দ্য ও আনন্দময় অবস্থায় তাঁর গৌরবোজ্জ্বল সান্নিধ্যে উপস্থিত করতে পারেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর শক্তিশালী, তিনি তোমাদের পড়ে যাওয়া থেকে রক্ষা করবেন আর নিজের মহিমার সামনে নির্দোষ অবস্থায় আনন্দের সঙ্গে তোমাদের উপস্থিত করতে তিনি সক্ষম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং নিজের মহিমার উপস্থিতির সামনে নির্দোষ অবস্থায় আনন্দে উপস্থিত থাকতে পারেন,