Jude 1:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি একমাত্র আল্লাহ্‌ আমাদের নাজাতদাতা, আমাদের প্রভু ঈসা মসীহ্‌ দ্বারা তাঁরই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক, সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগপর্যায়ে হোক। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্ত্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তাঁহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্ত্তৃত্ব হউক, সকল যুগের পূর্ব্বাবধি, আর এখন, এবং সমস্ত যুগপর্য্যায়ে হউক। আমেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনিই একমাত্র ঈশ্বর, আমাদের উদ্ধারকর্তা৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা তাঁরই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগ পর্য়ায়ে যুগে যুগে অবিচল থাকুক্৷ আমেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁরই উপস্স্থিতি, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক, আর এখন, এবং চিরকাল হোক। আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি একমাত্র ঈশ্বর আমাদের ত্রাণকর্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা তাঁহারই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হউক, সকল যুগের পূর্বাবধি, আর এখন এবং সমস্ত যুগপর্যায়ে হউক। আমেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সেই একমাত্র মুক্তিদাতা ঈশ্বরের কাছে প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে অনাদি মহিমা, মহত্ত্ব, শক্তি এবং ক্ষমতা অনন্তকাল অর্পিত হোক। আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনিই একমাত্র ঈশ্বর, আমাদের উদ্ধারকর্তা৷ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা তাঁরই প্রতাপ, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ত্ব যুগপর্যায়ে যুগে যুগে অবিচল থাকুক্৷ আমেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি একমাত্র ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁরই উপস্স্থিতি, মহিমা, পরাক্রম ও কর্তৃত্ব হোক, আর এখন এবং চিরকাল হোক। আমেন।