Jude 1:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রিয়তমেরা, আমাদের সকলের নাজাতের বিষয়ে তোমাদেরকে কিছু লিখতে খুবই উৎসুক হওয়াতে আমি বুঝতে পারলাম যে, পবিত্র লোকদের কাছে যে ঈমান চিরকালের জন্য সমর্পণ করা হয়েছে তার পক্ষে প্রাণপণ চেষ্টা করতে তোমাদের উৎসাহ দিয়ে কিছু লেখা আবশ্যক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয় বন্ধুরা, যে পরিত্রাণের আমরা অংশীদার সেই বিষয়ে আমি তোমাদের কাছে লিখবার জন্য প্রবল আগ্রহী ছিলাম। কিন্তু এমন আমি বুঝতে পারলাম যে তোমাদের কাছে অন্য কিছু লেখা প্রয়োজন; তোমরা সেই বিশ্বাসের জন্য প্রাণপণ সংগ্রাম করো যে বিশ্বাস সর্বসময়ের জন্য একবারই পবিত্রগণের কাছে দেওয়া হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান্‌ হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রিয় বন্ধুরা, আমাদের সকলের জন্য য়ে পরিত্রাণের ব্যবস্থা রয়েছে তারই বিষয়ে আমি তোমাদের কিছু লিখতে আগ্রহী ছিলাম৷ কিন্তু তবু একবার য়ে বিশ্বাস তোমরা লাভ করেছ, বা চিরদিনের জন্য উত্তম, যা ঈশ্বর তাঁর পবিত্র লোকদের দিয়েছেন, তার পক্ষে য়েন তোমরা প্রাণপণে যুদ্ধ কর সেই বিষয়ে উত্‌সাহ দেবার জন্য তোমাদের কাছে লেখা দরকার বলে আমি মনে করলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রিয়, বন্ধুরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদেরকে কিছু লিখতে আমি আগ্রহী ছিলাম, পবিত্র লোকদের কাছে একবারে দৃঢ়ভাবে সমর্পিত বিশ্বাসের জন্য প্রাণপণে চেষ্টা কর, সেই উত্সাহ তোমাদেরকে দেবার জন্য আমার লেখার প্রয়োজন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রানপন করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয় বন্ধুরা, পাপ থেকে যে উদ্ধার আমরা সবাই পেয়েছি সেই উদ্ধার সম্বন্ধে আমি তোমাদের কাছে লিখবার জন্য খুবই আগ্রহী ছিলাম। কিন্তু তবুও খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাস, যা ঈশ্বর তাঁর লোকদের চিরকালের জন্য দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর সেই উৎসাহ দেবার জন্য আমি তোমাদের কাছে লেখা দরকার মনে করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয় বন্ধুরা, গুনাহ্‌ থেকে যে নাজাত আমরা সবাই পেয়েছি সেই নাজাত সম্বন্ধে আমি তোমাদের কাছে লিখবার জন্য খুবই আগ্রহী ছিলাম। কিন্তু তবুও ঈসায়ী ঈমান, যা আল্লাহ্‌ তাঁর বান্দাদের চিরকালের জন্য দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর সেই উৎসাহ দেবার জন্য আমি তোমাদের কাছে লেখা দরকার মনে করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয় বন্ধুগণ, যে পরিত্রাণের শরিক আমরা সকলেই তার বিষয তোমাদের কাছে লেখবার কুব ইচ্ছা হল। মনে হল, তোমাদের উৎসাহ দেবার জন্য অবস্যই কিছু লেখা দরকার যাতে যে প্রত্যয় ঈশ্বরের আপনজনদের একবারই চিরকালের জন্য দেওয়া হয়েছে তা রক্ষার জন্য তোমরা সংগ্রাম করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয় বন্ধুরা, আমাদের সকলের জন্য যে পরিত্রাণের ব্যবস্থা রয়েছে তারই বিষয়ে আমি তোমাদের কিছু লিখতে আগ্রহী ছিলাম৷ কিন্তু তবু একবার যে বিশ্বাস তোমরা লাভ করেছ, বা চিরদিনের জন্য উত্তম, যা ঈশ্বর তাঁর পবিত্র লোকদের দিয়েছেন, তার পক্ষে যেন তোমরা প্রাণপণে যুদ্ধ কর সেই বিষয়ে উৎসাহ দেবার জন্য তোমাদের কাছে লেখা দরকার বলে আমি মনে করলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয়, বন্ধুরা, আমাদের সাধারণ পরিত্রানের বিষয়ে তোমাদেরকে কিছু লিখতে আমি আগ্রহী ছিলাম, পবিত্র লোকদের কাছে একবারে দৃঢ়ভাবে সমর্পিত বিশ্বাসের জন্য প্রাণপণে চেষ্টা কর, সেই উত্সাহ তোমাদেরকে দেবার জন্য আমার রচনার প্রয়োজন।