Jude 1:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদিও তোমরা এ সব বিষয় একবারে জেনেছ, তবুও আমার বাসনা এই, যেন তোমাদের স্মরণ করিয়ে দিই যে, প্রভু মিসর দেশ থেকে তাঁর লোকদেরকে উদ্ধার করে আনবার পরে যারা অবিশ্বাস করেছিল তাদের ধ্বংস করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদিও এসব বিষয় ইতিমধ্যেই জানো, তবুও আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে, প্রভু তাঁর প্রজাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন, কিন্তু যারা বিশ্বাস করেনি, পরবর্তীকালে তিনি তাদের বিনষ্ট করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদিও তোমরা সকলই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিগকে স্মরণ করাইয়া দিই যে, প্রভু মিসর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদিও তোমরা সকলেই এসব বিষয় জান, তবু বলব প্রভু মিশর দেশ থেকে তাঁর প্রজাদের উদ্ধার করে পরে যাঁরা অবিশ্বাসী তাদের সকলকে ধ্বংস করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যদিও তোমরা সবই একবারে জেনে নিয়েছ, তা সত্বেও আমার ইচ্ছা এই, যেন তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে, প্রভু মিশর দেশ থেকে প্রজাদেরকে উদ্ধার করে যারা বিশ্বাস করেনি পরে তাদের বিনষ্ট করেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদিও তোমরা সকলই একবারে জানিয়া লইয়াছ, তথাপি আমার বাসনা এই, যেন তোমাদিগকে স্মরণ করাইয়া দিই যে, প্রভু মিসর দেশ হইতে প্রজাদিগকে নিস্তার করিয়া পশ্চাৎ অবিশ্বাসীদিগকে বিনষ্ট করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা অবশ্য এই সব বিষয় ভাল করেই জান; তবুও আমি তোমাদের এই কথা মনে করিয়ে দিতে চাই যে, মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করে আনবার পরে যারা বিশ্বাস করে নি প্রভু তাদের ধ্বংস করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা অবশ্য এই সব বিষয় ভাল করেই জান; তবুও আমি তোমাদের এই কথা মনে করিয়ে দিতে চাই যে, মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের উদ্ধার করে আনবার পরে যারা ঈমান আনে নি প্রভু তাদের ধ্বংস করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একথা অবশ্যই তোমরা জান, তবু আমি তোমাদের আর একবার মনে করিয়ে দিচ্ছি। প্রভু স্বয়ং মিশর থেকে তাঁর মনোনীত জাতিকে উদ্ধার করে আনা সত্ত্বেও তাদের মধ্যে অবিশ্বস্তদের সংহার করেছিলেন। মনে আছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদিও তোমরা সকলেই এসব বিষয় জান৷ তবু বলব প্রভু মিশর দেশ থেকে তাঁর প্রজাদের উদ্ধার করে পরে যারা অবিশ্বাসী তাদের সকলকে ধ্বংস করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদিও তোমরা সবই একবারে জেনে নিয়েছ, তা সত্বেও আমার ইচ্ছা এই, যেন তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে, প্রভু মিশর দেশ থেকে প্রজাদেরকে উদ্ধার করে যারা বিশ্বাস করে নি পরে তাদের বিনষ্ট করেছিলেন।