Jude 1:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ফেরেশতারা নিজেদের অধিকারের সীমা রক্ষা না করে নিজের বাসস্থান পরিত্যাগ করেছিল, তাদেরকে তিনি মহাদিনের বিচারের জন্য ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শিকলে বেঁধে রেখেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে স্বর্গদূতেরা নিজেদের অধিকারের সীমা ছাড়িয়ে তাদের নিজস্ব আবাস ত্যাগ করেছিল, তিনি তাদের সেই মহাদিনে বিচারের জন্য চিরকালীন শিকলে বন্দি করে ঘোর অন্ধকারের মধ্যে রেখেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, য়ে সেই স্বর্গদূতরা যাঁরা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি (ঈশ্বর) ঘোর অন্ধকার কারাগারে অনন্তকালীন শেকলে বেঁধে রেখেছেন আর মহাবিচারের দিনে তাদের বিচার করা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে স্বর্গ দূতেরা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদেরকে তিনি মহাদিনের বিচারের জন্য ঘোর অন্ধকারের মধ্যে অনন্তকালের শিঁকলে বেঁধে রেখেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীন শৃঙ্খলে বদ্ধ রাখিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যে স্বর্গদূতেরা নিজেদের অধিকার রক্ষা না করে নিজেদের জায়গা ছেড়ে চলে গিয়েছিল তাদের কথা মনে কর। সেই মহা দিনের বিচারের উদ্দেশ্যে ঈশ্বর তাদের চিরকালের জন্য অন্ধকারে বেঁধে রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যে ফেরেশতারা নিজেদের অধিকার রক্ষা না করে নিজেদের জায়গা ছেড়ে চলে গিয়েছিল তাদের কথা মনে কর। সেই মহা দিনের বিচারের উদ্দেশ্যে আল্লাহ্ তাদের চিরকালের জন্য অন্ধকারে বেঁধে রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেসব স্বর্গদূত নিজেদের অধিকারের সীমা লঙ্খন করে স্বস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি মহাবিচারের দিনের জন্য পাতালের অড়্ধকারে চির-বন্ধনে শ-ঙ্খলিত করে রেখেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, যে সেই স্বর্গদূতরা যারা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি (ঈশ্বর) ঘোর অন্ধকার কারাগারে অনন্তকালীন শেকলে বেঁধে রেখেছেন আর মহাবিচারের দিনে তাদের বিচার করা হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে স্বর্গ দূতেরা নিজেদের আধিপত্য রক্ষা না করে নিজ বাসস্থান ত্যাগ করেছিল, তাদেরকে তিনি মহাদিনের বিচারের জন্য ঘোর অন্ধকারের মধ্যে অনন্তকালের শিঁকলে বেঁধে রেখেছেন।