Jude 1:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই রকম সাদুম ও আমুরা এবং চারপাশের নগরের লোকদের মত ভীষণ জেনা এবং অস্বাভাবিক লমপটতায় বিপথগামী হয়ে, অনন্ত আগুনের দণ্ড ভোগ করছে ও দৃষ্টান্ত হয়ে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে, সদোম ও ঘমোরা এবং তাদের আশেপাশের নগরগুলি এদেরই মতো দৈহিক উচ্ছৃঙ্খলতা ও অস্বাভাবিক যৌন আচরণে নিজেদের সমর্পণ করেছিল বলে অনন্ত আগুনের শাস্তি ভোগ করে এরা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রকার সদোম ও ঘমোরা এবং তন্নিকটস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপথগামী হইয়া, অনন্ত অগ্নির দণ্ড ভোগ করতঃ দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সদোম, ঘমোরা ও তাদের আশেপাশের নগরগুলির কথা ভুলে য়েও না৷ এই স্বর্গদূতদের মতো তারাও নীতিহীন য়ৌনতায় প্রবৃত্ত হত এবং অস্বাভাবিক য়ৌনসংসর্গে লিপ্ত হত৷ অনন্ত আগুনে শাস্তি ভোগ করে তারা আমাদের সামনে দৃষ্টান্তস্বরূপ হয়ে রয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইভাবে সদোম ও ঘমোরা এবং তার আশেপাশের শহর সব এদের মতো অত্যন্ত ব্যাভিচারগ্রস্ত এবং বিজাতীও মাংসিক চেষ্টায় বিপথগামী, তারা অনন্ত আগুনে পুড়বার শাস্তি পাবে, তাদের নমুনা রয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রকার সদোম প্রকার প্রকার ও ঘমোরা এবং তন্নিকটস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপথগামী হইয়া, অনন্ত অগ্নির দণ্ড ভোগ করতঃ দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদোম, ঘমোরা এবং তাদের আশেপাশের সব শহরের লোকেরাও ঠিক তাদের মতই ব্যভিচার, এমন কি, অস্বাভাবিক ব্যভিচার করেছিল। যারা চিরকালের আগুনে পুড়বার শাস্তি পাবে এরা তাদেরই নমুনা হয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাদুম, আমুরা এবং তাদের আশেপাশের সব শহরের লোকেরাও ঠিক তাদের মতই জেনা, এমন কি, অস্বাভাবিক জেনা করেছিল। যারা চিরকালের আগুনে পুড়বার আজাব পাবে এরা তাদেরই নমুনা হয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সদোম, ঘমোরা এবং নিকটবর্তী শহরগুলি ওদের মত উচ্ছৃঙ্খলতা ও ব্যভিচারে লিপ্ত ছিল বলে অনির্বাণ অগ্নিকাণ্ডের মাঝে চরম দণ্ড লাভ করে সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদোম, ঘমোরা ও তাদের আশেপাশের নগরগুলির কথা ভুলে যেও না৷ এই স্বর্গদূতদের মতো তারাও নীতিহীন যৌনতায় প্রবৃত্ত হত এবং অস্বাভাবিক যৌনসংসর্গে লিপ্ত হত৷ অনন্ত আগুনে শাস্তি ভোগ করে তারা আমাদের সামনে দৃষ্টান্তস্বরূপ হয়ে রয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইভাবে সদোম ও ঘমোরা এবং তার আশেপাশের শহর সব এদের মতো অত্যন্ত ব্যাভিচারগ্রস্ত এবং বিজাতীও মাংসিক চেষ্টায় বিপথগামী, তারা অনন্ত আগুনে পুড়বার শাস্তি পাবে, তাদের নমুনা রয়েছে।