Jude 1:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও এরাও সেভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজেদের দেহকে নাপাক করে, প্রভুত্ব অগ্রাহ্য করে এবং যারা গৌরবের পাত্র তাদের নিন্দা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই একইভাবে, এসব লোকেরা—যারা তাদের স্বপ্ন থেকে অধিকার দাবি করে—নিজেদের শরীরকে কলুষিত করে, কর্তৃত্বকে অগ্রাহ্য করে ও দিব্যজনেদের নিন্দা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি ইহারাও সেইরূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে, প্রভুত্ব অগ্রাহ্য করে, যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একইভাবে এই লোকরা, যাঁরা তোমাদের দলে এসেছে, তারা নিজেদের স্বপ্ন দ্বারা চালিত হয় এবং নিজেদের দেহকে পাপে কলুষিত করে৷ তারা প্রভুর কর্তৃত্ত্ব (নিয়ম) অগ্রাহ্য় করে আর যাঁরা সম্মানীয় ব্যক্তি তাদের নিন্দা করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা সত্বেও এরাও সেইভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজের দেহকে অপবিত্র করে, কর্তৃত্ব অমান্য করে, যারা গৌরবের পাত্র সেই স্বর্গদূতকে নিন্দা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি ইহারাও সেইরূপে স্বপ্ন দেখিতে দেখিতে মাংসকে অশুচি করে, প্রভুত্ব অগ্রাহ্য করে এবং যাহারা গৌরবের পাত্র, তাহাদের নিন্দা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও এই ভণ্ড শিক্ষকেরা তেমনি করে মন্দ স্বপ্নের বশে নিজেদের দেহ অশুচি করছে, স্বর্গদূতদের শাসন অগ্রাহ্য করছে এবং সেই গৌরবের পাত্রদের বিরুদ্ধে অপমানের কথা বলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও এই ভণ্ড শিক্ষকেরা তেমনি করে খারাপ স্বপ্নের বশে নিজেদের শরীর নাপাক করছে, ফেরেশতাদের শাসন অগ্রাহ্য করছে এবং সেই গৌরবের পাত্রদের বিরুদ্ধে কুফরী করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও কল্পনাবিলাসী এই লোকগুলি ঐভাবে ভ্রান্তপথে ছুটে চলে। নিজেদের দেহ কলুষিত করে ঈশ্বরের কর্তৃত্ব অমান্য করে এবং দিব্যলোকবাসীদের অপদস্থ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একইভাবে এই লোকরা, যারা তোমাদের দলে এসেছে, তারা নিজেদের স্বপ্ন দ্বারা চালিত হয় এবং নিজেদের দেহকে পাপে কলুষিত করে৷ তারা প্রভুর কর্তৃত্ত্ব (নিয়ম) অগ্রাহ্য করে আর যারা সম্মানীয় ব্যক্তি তাদের নিন্দা করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সত্বেও এরাও সেইভাবে স্বপ্ন দেখতে দেখতে নিজের দেহকে অপবিত্র করে, কর্তৃত্ব অমান্য করে, যারা গৌরবের পাত্র সেই স্বর্গদূতকে নিন্দা করে।