Jude 1:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রধান ফেরেশতা মিকাইল যখন মূসার দেহের বিষয়ে শয়তানের সঙ্গে বাদানুবাদ করলেন, তখন অপবাদের অভিযোগ আরোপ করতে সাহস করলেন না, কিন্তু বললেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহ নিয়ে দিয়াবলের সঙ্গে বাদ-প্রতিবাদ করেছিলেন তখনও তিনি তার বিরুদ্ধে কোনো নিন্দাসূচক অভিযোগ উত্থাপন করার সাহস দেখাননি, কিন্তু বলেছিলেন, “প্রভু তোমাকে তিরস্কার করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবাদ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষ্পত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহের বিষয়ে দিয়াবলের সাথে তর্ক-বিতর্ক করলেন, তখন স্বর্গদূতকে নিন্দা করে দোষী করতে সাহস করলেন না, কিন্তু বললেন, “প্রভু তোমাকে ধমক দিন”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির দেহের বিষয়ে দিয়াবলের সহিত বাদানুবাদ করিলেন, তখন নিন্দাযুক্ত নিষপত্তি করিতে সাহস করিলেন না, কিন্তু কহিলেন, প্রভু তোমাকে ভর্ৎসনা করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির দেহ নিয়ে শয়তানের সংগে তর্ক করছিলেন তখন তিনি তার বিরুদ্ধে কোন অপমানের কথা বলে তাকে দোষী করতে সাহস করেন নি। তিনি বরং বলেছিলেন, “প্রভু যেন তোমাকে বাধা দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান ফেরেশতা মিকাইল যখন মূসার মৃতদেহ নিয়ে ইবলিসের সংগে তর্ক করছিলেন তখন তিনি তার বিরুদ্ধে কোন কুফরী করে তাকে দোষী করতে সাহস করেন নি। তিনি বরং বলেছিলেন, “প্রভু যেন তোমাকে বাধা দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথচ মহাদূত মিখাইয়েল যখন মোশির মৃতদেহ নিয়ে শয়তানের সঙ্গে বাদানুবাদ করেছিলেন, তখন তিনিও শয়তানকে কটু কথা বলতে সাহস পাননি, শুধু বলেছিলেন, “প্রভু, তোমাকে ভর্ৎসনা করুন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েলের কথা আমরা জানি, যখন তিনি মোশির দেহ নিয়ে দিয়াবলের সঙ্গে তর্ক করছিলেন তখন তিনি দিয়াবলকে কোন কটু কথা বলতে সাহস করেন নি, তার পরিবর্তে শুধু বলেছিলেন, “প্রভু তোমাকে তিরস্কার করুন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু প্রধান স্বর্গদূত মীখায়েল যখন মোশির মৃতদেহের বিষয়ে দিয়াবলের সাথে তর্ক বিতর্ক করলেন, তখন স্বর্গদূতকে নিন্দা করে দোষী করতে সাহস করলেন না, কিন্তু বললেন, “প্রভু তোমাকে ধমক দিন।”