Judges 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার লোকেরা হেবরন-নিবাসী কেনানীয়দের বিরুদ্ধে যাত্রা করে শেশয়, অহীমান ও তল্ময়কে আঘাত করলো; আগে ঐ হেবরনের নাম ছিল কিরিয়ৎ-অর্ব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা হিব্রোণ নিবাসী কনানীয়দের বিরুদ্ধেও অগ্রসর হল এবং শেশয়, অহীমান ও তল্ময়কে পরাজিত করল। (হিব্রোণের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-অর্ব)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা হিব্রোণ-বাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করিয়া শেশয়, অহীমান ও তল্ময়কে আঘাত করিল; পূর্ব্বে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা হিব্রোণ-বাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করিয়া শেশয়, অহীমান ও তল্ময়কে আঘাত করিল; পূর্বে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ-অর্ব ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিব্রোণের বাসিন্দা কনানীয়দের বিরুদ্ধে এগিয়ে গিয়ে তারা শেশয়, অহীমান ও তল্ময়কে হারিয়ে দিল। হিব্রোণের আগের নাম ছিল কিরিয়ৎ-অর্ব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেবরনের বাসিন্দা কেনানীয়দের বিরুদ্ধে এগিয়ে গিয়ে তারা শেশয়, অহীমান ও তল্ময়কে হারিয়ে দিল। হেবরনের আগের নাম ছিল কিরিয়ৎ-অর্ব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হিব্রোণ নিবাসী কনানীদেরও আক্রমণ করল এবং শেশয়, অহিমোন ও তল্ময় গোষ্ঠীর লোকদের পরাস্ত করল। (আগে হিব্রোণের নাম ছিল কিরিয়াত-আর্বা)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিব্রোণে যে সব কনানীয়রা বাস করত তাদের সঙ্গেও যিহূদা যুদ্ধ করেছিল| (হিব্রোণকে বলা হত কিরিয়ৎ অর্ব|) তারা শেশয়, অহীমান ও তলময় নামে তিন জনকে পরাজিত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা হিব্রোণবাসী কনানীয়দের বিরুদ্ধে যাত্রা করে শেশয়, অহীমান ও তলময়কে আঘাত করল; আগে ঐ হিব্রোণের নাম কিরিয়ৎ সেফর ছিল।