Judges 1:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থান থেকে তারা দবীর-নিবাসীদের বিরুদ্ধে যাত্রা করলো; আগে দবীরের নাম কিরিয়ৎ-শেফর ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে তারা দবীরে বসবাসকারী লোকদের বিরুদ্ধে অগ্রসর হল (দবীরের পূর্বতন নাম ছিল কিরিয়ৎ-সেফর)।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথা হইতে সে দবীর-নিবাসীদের বিরুদ্ধে যাত্রা করিল; পূর্ব্বে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথা হইতে সে দবীর-নিবাসীদের বিরুদ্ধে যাত্রা করিল; পূর্বে দবীরের নাম কিরিয়ৎ-শেফর ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে তারা দবীর শহরের লোকদের বিরুদ্ধে এগিয়ে গেল। দবীরের আগের নাম ছিল কিরিয়ৎ-সেফর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে তারা দবীর শহরের লোকদের বিরুদ্ধে এগিয়ে গেল। দবীরের আগের নাম ছিল কিরিয়ৎ-সেফর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে তারা দবীর নগরের অধিবাসীদের বিরুদ্ধে যাত্রা করল। (আগে দবীরের নাম ছিল কিরিয়াত-সেফের)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা সেখান থেকে চলে গেল| তারা দবীর শহরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল, যে শহরকে আগে বলা হত কিরিয়ৎ-সেফর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে সে দবীরবাসীদের বিরুদ্ধে যাত্রা করল; আগে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল।